Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
বরুণ রায়ের ছিলেন ত্যাগের রাজনীতির প্রবাদ পুরুষ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

বরুণ রায়ের ছিলেন ত্যাগের রাজনীতির প্রবাদ পুরুষ

দিরাই সংবাদদাতা
বরুণ রায় ছিলেন বাংলাদেশের ত্যাগের রাজনীতির আদর্শিক প্রবাদ পুরুষ। তাঁর মতো নির্লোভ নিরহংকার রাজনীতিবিদ বর্তমানে আমাদের সমাজে খুঁজে পাওয়া দুষ্কর। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে দেশের প্রতিটি আন্দোলনে তাঁর ভূমিকা ছিল। তিনি আজীবন সমাজের অসহায় নিপীড়িত মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। তাঁর এ আদর্শিক রাজনীতি আমাদেরকে আজীবন প্রেরণা যোগাবে। নতুন প্রজন্মের কাছে বরুণ রায়ের আদর্শিক ও সেবামূলক কার্যক্রমের ইতিহাস তুলে ধরতে হবে।
মঙ্গলবার দুপুরে দিরাই উপজেলা খেলাঘর আয়োজিত কমরেড প্রসূন কান্তি বরুণ রায়’র জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়।
উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস’র পরিচালনায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত স্মৃতিচারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, বরুণ রায় জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্র কুমার দে মিন্টু, সদস্য অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের দিরাই উপজেলা সাধারণ সম্পাদক সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই উপজেলা খেলাঘর সভাপতি সুধাসিন্ধু দাশ রানা, সহসভাপতি লালবাসী দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিষ্ণপদ দাস, সাধারণ সম্পাদক অসীম রায় চৌধুরী, উদীচী উপজেলা সভাপতি নারায়ণ দাস দাস, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. এর উন্নয়ন কর্মকর্তা আপ্তাব উদ্দিন।
উপস্থিত ছিলেন বাউল সিরাজ উদ্দিন, ইউপি নারী সদস্য নিশা দাস, বিপ্লু রায়, ঝুটন সুত্রধর, রিবেন দাস, আফজাল মিয়া প্রমুখ।