বর্ণাঢ্য আয়োজনে উদীচী’র জেলা সম্মেলন অনুষ্ঠিত- সভাপতি শীলা রায়, সম্পাদক জাহাঙ্গীর আলম

স্টাফ রিপোর্টার
বর্ণাঢ্য আয়োজনে উদীচী’র সুনামগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমির শাহ্ আব্দুল করিম মঞ্চে সম্মেলনের উদ্বোধন করেন মহান মুক্তিযুদ্ধে দিরাই উপজেলার পেরুয়া গ্রামের নির্যাতিতা নারী কুলসুম বিবি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উদীচী’র সভাপতি বিজন সেন রায়।
জেলা উদীচী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অতিথি’র বক্তব্য রাখেন- উদীচী’র কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সহ সভাপতি মাহমুদ সেলিম, কেন্দ্রীয় কমিটির চারুকলা ও চলচ্চিত্র বিষয়ক সম্পাদক প্রদীপ ঘোষ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, প্রবীণ শিক্ষক ধুর্জটি কুমার বসু, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্র সুনামগঞ্জের আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিযোদ্ধা মতিউর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন- রাজনীতিক অমর চাঁদ দাস, উদীচী’র জাতীয় পরিষদ সদস্য অ্যাড. প্রসেনজিৎ দে।
আলোচনা সভায় সাম্প্রদায়িকতার সৃষ্টি, প্রভাব এবং দেশে এর বিস্তারে শাসক দলের বর্তমান ভূমিকা ও ৭৫’ পরবর্তী বিএনপি সরকারের আমলে দমনপীড়ন নিয়ে প্রশ্ন তুলেন বক্তারা।  
তারা বলেন, একাত্তরের নির্যাতিত নারীরা এখনও তাদের প্রাপ্য মর্যাদা দেয়ার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।
বক্তারা শাসক দলকে বঙ্গবন্ধুর আদর্শে ফিরে এসে জনগণের ভরসার স্থলে পরিণত হওয়ার আহবান জানান।   
আলোচনা সভা শেষে কাউন্সিল অধিবেশন শীলা রায়কে সভাপতি এবং জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে জেলা উদীচী’র নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী, অভিজিৎ চৌধুরী, উৎপল খাসনবীশ, অঞ্জন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে, মাঈনুদ্দিন, কোষাধ্যক্ষ চন্দন রায়। এছাড়া বিভিন্ন দপ্তরের সম্পাদক পদে অভিজিৎ রায়, অন্তরা খাসনবিশ, আব্দুস সালাম মাহবুব, পুলক রাজ, অয়ন চৌধুরী, চন্দনা পাল, রুবাইয়া আলতাফ, সৌমিত্র সাগরকে নির্বাচিত করা হয়েছে। জেলা সংসদের সদস্য রাখা হয়েছে  বিজন সেন রায়, রমেন্দ্র কুমার দে, নির্মল ভট্টাচার্য্য, মানব চৌধুরী, ইকবাল কাগজী, গৌরী ভট্টাচার্য্য, আরতি পাল, পংকজ কান্তি দে, এনাম আহমদ, তরুণ কান্তি দাশ, মনিষ রায়, স্বপন কুমার বর্মন, নারায়ন, আকবর হোসেন, চয়ন কান্তি দাস, চৈতালী রায় চৌধুরীকে।
কাউন্সিল অধিবেশনের পর ধর্মপাশা, শাল্লা, দিরাই, জগন্নাথপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ জেলা সংসদ এবং বিশিষ্ট সংগীত শিল্পী মাহমুদ সেলিমের একক পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।