যুগপূর্তি উপলক্ষে ৫ দিনব্যাপী অনুষ্ঠানমালা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের এক যুগপূর্তি উপলক্ষে গৌড়িয় বৈষ্ণব মহাসম্মেলন ও শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠের আয়োজন করা হয়েছে। ‘জ্বালো আলো দূর করো আঁধার জাগো সনাতন তরুণ প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দিরে ৫ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামীকাল (৫ জুন) রবিবার অনুষ্ঠানের প্রথম দিন সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ করবেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শ্রীপাদ অভিজিৎ গোস্বামী। ৬ জুন সোমবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ করবেন সাতক্ষীরার রাধারচরণ নিষ্ঠায়ক ও ভাগবত বিশারদ শ্রী বিশ্বমঙ্গল দেবনাথ।
৭ জুন মঙ্গলবার বিকাল ৫টায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান পরিবশন করবেন হবিগঞ্জের সঙ্গীত শিল্পী শ্রী বাঁধন মোদক ও মৌলভীবাজারের সঙ্গীত শিল্পী শ্রী অনুরাধা রায়। সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ করবেন বৃন্দাবনের শ্রীধাম রাধাকুণ্ডের ১০৮ প-িত শ্রীমৎ বৈষ্ণবপদ দাশ বাবাজী মহারাজ। এছাড়াও পাঠ করবেন সাতক্ষীরার রাধারচরণ নিষ্ঠায়ক ও ভাগবত বিশারদ শ্রী বিশ্বমঙ্গল দেবনাথ।
৮ জুন বুধবার বিকাল ৪টায় মঙ্গল শোভাযাত্রা। সন্ধ্যা ৬টায় গৌড়িয় বৈষ্ণব মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বৃন্দাবনের শ্রীধাম রাধাকুণ্ডের ১০৮ প-িত শ্রীমৎ বৈষ্ণবপদ দাশ বাবাজী মহারাজ। শ্রীমনমহাপ্রভুর পার্ষদ শ্রী বাসুঘোষের ১৪তম বংশধর শ্রীমৎ হরি ঘোষ অধিকারী এর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত থাকবেন দেশের বৈষ্ণববৃন্দ।
৯ জুন বৃহস্পতিবার অনুষ্ঠানের শেষ দিন সকাল সাড়ে ৬টায় নগর কীর্ত্তন পরিক্রমা, সকাল ৯টায় লীলা কীর্ত্তন অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় চৌষট্টি মহান্তের ভোগরাগে পৌরহিত্য করবেন চট্টগ্রামের কৃষ্ণানন্দ মঠের শ্রীমৎ কৃষ্ণদাস বাবাজী মহারাজ মহান্ত। রাত ৮টায় আরতি কীর্ত্তন ও হরি কথামৃত পাঠ। রাত সাড়ে ৮টায় লীলা কীর্ত্তন অনুষ্ঠিত হবে।