সজীব দে
কালের পরিক্রমায় দিন আসে দিন যায়। প্রকৃতির নিয়ম মেনে দিন পেরিয়ে মাস, মাসের পর বছর, যুগ, শতাব্দী পার হয়। মহাকাল এভাবেই প্রতিটি মুহূর্তকে বুকে ধারণ করে। তার ভালে লিখে রাখে সাফল্যের ইতিহাস। ব্যর্থতাকেও মুছে ফেলে না। আর কয়েক ঘন্টা। এরই পরই যাত্রা শুরু করবে একটি নতুন বছর ২০১৭। নতুন বছরকে বরণ করে নিতে সবাই প্রস্তুত। বিদায় নিচ্ছে ঘটনাবহুল একটি বছর। মন খারাপ করে দেওয়ার মতো খবর যেমন ছিল, তেমনি ভালো খবরও ছিল অনেক। বছরের প্রথম দিন বই উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছিল।
চ্যম্পিয়ন অব দি চ্যম্পিয়ন অরুণিমা দাস (২৩ জানুয়ারি)
বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হওয়ার পাশাপাশি চ্যম্পিয়ন অব দি চ্যম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করেছিল সুনামগঞ্জের মেয়ে অরুণিমা দাস। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন সংগীত ব্যক্তিত্ব খুরশিদ আলম, সোহরাব হোসেন এবং ফাতেমা তুজ জোহরা। অরুণিমার এই সাফল্যে তাকে আরো বহুদূর নিয়ে যাবে বলে সুনামগঞ্জ সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্টজনদের ধারণা।
সুনামগঞ্জ-সিলেটে ১৮টি সেতু উদ্বোধন (২৬ ফেব্রুয়ারি)
ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় সিলেট-সুনামগঞ্জ ও সিলেট-জকিগঞ্জ মহাসড়কের ১৬টি সেতুর নির্মাণকাজ শেষ করা হয়েছে। সিলেট-সুনামগঞ্জ সড়কে ১১টি এবং সিলেট-জকিগঞ্জ সড়কে পাঁচটি সেতু।
১৬টি সেতুর নির্মাণ ব্যয় ২৬৮ কোটি টাকা। সিলেট-সুনামগঞ্জ সড়কে সেতুগুলোর মধ্যে গোবিন্দগঞ্জ, জাতুয়া, বাউসা, চেচাং, রাউলি, আহছানমারা, মনবেগ ইত্যাদি উল্লেখযোগ্য। সিলেট-জকিগঞ্জ সড়কে সেতুগুলো হচ্ছে কাকুরা, কোনাপ্রাম, পরচক, সাতপরি, সাজাতপুর। যা জেলার যোগযোগ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
ছাতক সিমেন্ট ফ্যাক্টরি আধুনিকায়ন প্রকল্প (৯ মার্চ)
দেশের একমাত্র রাষ্ট্রীয় পূর্ণাঙ্গ সিমেন্ট কারখানা ছাতক সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড আধুনিকায়ন প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৬৬৬ কোটি টাকা। দেশের একমাত্র রাষ্ট্রীয় এই কারখানার সিমেন্ট দেশব্যাপী সমাদৃত। কিন্তু সহ¯্রাধিক শ্রমিকের এই প্রতিষ্ঠানটি লোকসানি প্রতিষ্ঠান হিসাবেই চিহ্নিত। সরকার স্বনামধন্য রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার স্বার্থে এর আধুনিকায়ন করে লাভজনক করার উদ্যোগ নিয়েছে। এজন্য ৬৬৬ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা একনেকে অনুমোদন করেছে।
২১২ মাধ্যমিক স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন (২২ মার্চ)
২১২ মাধ্যমিক স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন যেন স্থানীয় কিংবা জাতীয় কোন নির্বাচন। দেখলে কোন ভাবেই মনে হবে না, এটি বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন। ভোটার স্লিপ নিয়ে বসেছেন কিছু শিক্ষার্থী। প্রার্থীদের নামে প্রচারণার লিফলেট পোস্টারও সাঁটানো হয়েছে কেন্দ্রে। নিরাপত্তা রক্ষায় কাজ করছে বিএনসিসি ও স্কাউট। নির্বাচন কমিশনারও আছেন। প্রিজাডিং অফিসার এবং পোলিং অফিসাররাও কাজ করছেন। নির্বাচন পর্যবেক্ষণ ও সমন্বয়ের দায়িত্ব পালনকারীরাও ভোট কক্ষ ঘুরে দেখছেন। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। বিদ্যালয় জুড়েই যেন উৎসবের আমেজ। সুনামগঞ্জের ২১২ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানেই এমন আমেজ ছিল।
বিশ্বম্ভরপুরে হাওড়ের কালো মাটি জ্বালানী (১১ মার্চ)
বিশ্বম্ভরপুরে হাওড়েবিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন হাওড়ের কালো মাটি উত্তোলন করে অনেকেই বিকল্প জ্বালানী হিসেবে ব্যবহার করছেন। উপজেলার বৃহৎ করছার হাওড়ে বেকাবান্দ, সিংগীর দাইড়ের পাশে, আবুয়া নদীর পাড়, সলুকাবাদ ইউপির জিনারপুর, রামপুর, মনিপুরী হাটি, চলতি নদীর পাড় ইত্যাদি এলাকার ডোবা, খালে প্রচুর পরিমাণ কালো মাটি পাওয়া যায়। হেমন্তে হাওড়ের এসমস্ত ডোবা, নালা থেকে এলাকার লোকজন কালো মাটি উত্তোলন করে বিকল্প জ্বালানী হিসেবে রান্নার কাজে ব্যবহার করছেন। অনেকেই নিজের চাহিদা মিটিয়ে জ্বালানী হিসেবে বিক্রি করে লাভবান হচ্ছেন। হেমন্তে অনেক নারী-পুরুষ হাওড় থেকে কালো মাটি তোলে নিয়ে এসে শুকিয়ে জ্বালানী তৈরি করেন।
২৯ কোটি টাকা ব্যয়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (২৬ এপ্রিল)
সুনামগঞ্জে ২৯ কোটি টাকা ব্যায়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) নির্মাণ করা হচ্ছে। ২ একর জায়গার উপর নির্মাণ করা হচ্ছে এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। সুনামগঞ্জের গণপূর্ত বিভাগ জানিয়েছেন ট্রেনিং সেন্টারের ভবন নির্মাণ কাজ গত বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে। নির্মাণ কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বর মাসে। সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পশ্চিম পাশে চলছে এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ।
পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক (৩ মে)
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন ড. মোহাম্মদ সাদিক। ২৫ এপ্রিল মোহাম্মদ সাদিককে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। নিয়োগের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অথবা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে আসে) মোহাম্মদ সাদিক এই পদে দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ সাদিক অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত অবস্থায় ২০১৪ সালের ২৭ অক্টোবর পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান।
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নে ১৮৯০ কোটি ৮৫ লাখ টাকার প্রকল্প (৪ মে)
বৈঠকে এক হাজার ৮৯০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৪ হাজার ১৬৭ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৯ হাজার ২৬৫ কোটি ৮৫ লাখ টাকা ও প্রকল্প সাহায্য ২৪ হাজার ৭৪৯ কোটি ৫ লাখ টাকা। এছাড়া সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ১৫২ কোটি ২৪ লাখ টাকা।
বিভাগীয় সরকারি কর্মচারী ক্রীড়া প্রতিযোগিতায় সুনামগঞ্জ চ্যাম্পিয়ন (৯ মে)
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সিলেট বিভাগীয় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৪টি জেলা ও বিভাগীয় দল অংশগ্রহণ করেছিল। মোট ৩৮টি ইভেন্টের মধ্যে সুনামগঞ্জ জেলা ১৮টি তে ১ম, ১১টি তে ২য় ও ৭টি তে ১ম স্থান অর্জন করে।
মানবতা (৩১ মে)
পথে পথে সবজী বিক্রি করেন আব্দুল কাইয়ুম (৪০) একটি অপরিচিত ও অভিভাবকহীন শিশুকে কোলে নিয়ে আব্দুল কাইয়ুম ট্রাফিক পয়েন্ট থেকে উকিল পাড়া পয়েন্ট পর্যন্ত রাস্তার দু’পাশের সকল ব্যবসায়ী ও পথচারীদের একে একে জিজ্ঞেস করেন, পথে যাকেই পেয়েছেন জিজ্ঞেস করেছেন এই শিশুটি কার? এভাবে সময় গড়িয়েছে প্রায় ৩ ঘণ্টা। শিশুটির পরিচয় ও অভিভাবক খোঁজে না দৈনিক সুনামগঞ্জের খবর অফিসে আসেন তিনি। অফিস থেকে সদর থানার ওসিকে ফোন দিয়ে আব্দুল কাইয়ুমকে এ বিষয়ে সহায়তা করার অনুরোধ জানানোয় সাহস পেলেন কাইয়ুম। পরে এ বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়।
এদিকে শিশু সন্তানকে হারিয়ে পাগলের মত শহরের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করছিলেন শিশুর মা বিধবা রোকেয়া বেগম। তার গ্রামের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ এলাকার মাছিমপুর গ্রামে। দুই বছর আগে স্বামী দুলাল মিয়া মারা গেছেন। তার ২ মেয়ে ও ৪ ছেলে রয়েছে। তাওহিদ সবার ছোট। তিনি শহরের বনানীপাড়া এলাকার অ্যাড. নেছার উদ্দিনের বাসায় কাজ করেন।
থানায় জিডি করে আব্দুল কাইয়ুম শিশু তাওহিদকে নিয়ে বাসায় ফেরার পথে থানার সামনে পেয়ে যান শিশুটির মা রোকেয়া খাতুন। ছেলে কে জড়িয়ে ধরে হাউ-মাউ করে কাঁদতে থাকেন তিনি। পরে পুলিশের সাথে কথা বলে রোকেয়া খাতুন তার হারানো সন্তানকে নিয়ে যান। রোকেয়া খাতুন বলেন, তার ধারণা বাসা থেকে বের হওয়ার পর পথ হারিয়ে হাঁটতে হাঁটতে সে এতদূর (প্রায় দুই কিলোমিটার) চলে এসেছিল।
শিল্পকলা একাডেমী চত্বরে লোককবির ভাস্কর্য
লোক সংস্কৃতির রাজধানীখ্যাত সুনামগঞ্জের অত্যাধুনিক শিল্পকলা একাডেমী চত্বরে জেলার লোক ঐতিহ্য তুলে ধরার জন্য বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, মরমী কবি হাসন রাজা, বাউল স¤্রাট শাহ্ আব্দুল করিম ও দূর্ব্বিন শাহ্’র ভাস্কর্য স্থাপন করা হয়। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ও সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম যৌথভাবে এই চার লোককবির ভাস্কর্য আনুষ্ঠানিকভাবে স্থাপন করেন।
ঐতিহ্য যাদুঘর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত (৪ জুলাই)
সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পুরাতন কোর্ট ভবনে স্থাপিত সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘরটি দর্শনার্থীর জন্যে উন্মুক্ত করে দেয়া হয়েছে। যাদুঘর পরিদর্শন করতে হলে ১০ টাকা মুল্যে টিকেট কাটতে হবে। প্রতিদিন বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দর্শনার্থীর জন্যে খোলা রাখা হবে এই যাদুঘরটি। যাদুঘরে ৫ টি গ্যালারিতে স্থান পেয়েছে সুনামগঞ্জের মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাংস্কৃতিক প্রেক্ষাপট, জীবন জীবিকা, পরিবেশ ও প্রকৃতির সহ¯্রাধিক নিদর্শন। কালের ¯্রােতধারায় যার অধিকাংশই বিলুপ্তির পথে।
সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জীবন জীবিকা, পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে নতুন প্রজন্মের কাছে পরিচিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসন কতৃপক্ষ।
নারী ও কর্মমুখী শিক্ষার হাতছানি
দিরাই পৌর এলাকার দোওজ গ্রামে মনোরম পরিবেশে একই স্থানে যাত্রা শুরু করেছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান। বর্ষিয়াণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্ত নিজের উদ্যোগে ৩ একর জায়গায় গড়ে তুলেছেন প্রতিষ্ঠান দু’টি। নামকরণ করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ ও সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সটিটিউট। শিক্ষার প্রসারে সুরঞ্জিত সেন গুপ্তের নিজে নামে দিরাই শহরে ব্যতিক্রমধর্মী দু’টি প্রতিষ্ঠান গড়ে তোলায় হাওরপাড়ের দুই উপজেলাসহ জেলার নারী শিক্ষার প্রসার ও কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে এলাকার ছেলে মেয়েরা।
শহরের নিরাপত্তায় সিসি ক্যামেরা
শহরের সকল প্রবেশদ্বার ও বাহির হওয়ার রাস্তা, বাজার এলাকা, সকল পাড়া-মহল্লা ও স্কুল-কলেজ, মাদ্রাসার মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন করে শহরের আড়াই কিলোমিটার এলাকার নিরাপত্তা তদারকি করা হবে।
সুনামগঞ্জে বিনিয়োগ করবে সৌদি আলরাজি গ্রুপ
ছাতক ও দোয়ারাবাজার সীমান্তে আরেকটি বড় সিমেন্ট কারখানা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং সার কারখানাও তৈরি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে সফর করার পর ঐ দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী সৌদি আরবের আল রাজি গ্রুপ এমন আগ্রহ প্রকাশ করেছে।
সম্প্রসারিত হচ্ছে গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক
জেলার গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণে এই বছর প্রায় ৩৩০ টাকা ব্যয় হচ্ছে। আগামী অর্থ বছরে কেবল প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সড়কে সেতু তৈরির জন্য ২৫০ কোটি টাকা চাওয়া হয়েছে। সব মিলিয়ে ১১ উপজেলার প্রায় ২৪ লাখ মানুষের যোগাযোগ সড়কের স্বপ্ন পূরণের কাজ শুরু হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পলাশ-চিনাকান্দি, লাউড়েরগড় ও মহেষখলা সড়ক। যে সড়কটি ধর্মপাশা উপজেলা সদরের সঙ্গে যুক্ত হবে। এই সড়কে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ৫ টি সেতু হবে। এগুলো হচ্ছে- কল্যাণপুর খালের উপরে ৫৪ মিটার লম্বা সেতু, লকমাছড়ায় ৫০ মিটার লম্বা সেতু, রঞ্জু ছড়ায় ৩৮ মিটার লম্বা সেতু ও চারাগাঁও ছড়ায় ৩২ মিটার লম্বা সেতু ও কলাগাঁও ছড়ায় ৭৫ মিটার লম্বা সেতু।
এছাড়া সড়ক যোগাযোগের সুবিধার্থে জামালগঞ্জ উপজেলায় রক্তি নদীর উপর সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৮০ মিটার লম্বা সেতু, দিরাইয়ের মরা সুরমার উপরে ২ কোটি টাকা ব্যয়ে ৭০ মিটার সেতু, কালনী নদীর উপরে ৩১ কোটি টাকা ব্যয়ে ২০০ মিটার সেতু, ধল কুতুব নদীর উপরে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৭৫ মিটার সেতু, দাঁড়াইন নদীর উপরে আড়াই কোটি টাকা ব্যয়ে ৮০ মিটার দীর্ঘ সেতু।
পাগলা-বীরগাঁও সড়কের বীরগাঁও বাজারের কাছে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৯০ মিটার, দামুতরতপি- ঘোরাডুম্বুর সড়কে এক কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৬০ মিটার, বিশ্বম্ভরপুরে রক্তি নদীর উপর ৩ কোটি টাকা ব্যয়ে ১০০ মিটার, ছাতকের সিরাজনগরের বটের খালের উপর ৪ কোটি টাকা ব্যয়ে ১২০ মিটার, গণেশপুর-ইসলামপুর সড়কে ৭ কোটি টাকা ব্যয়ে ১০০ মিটার, কালীপুর-হায়দরপুর সড়কে ৭ কোটি টাকা ব্যয়ে দুটি সেতু। একটি ৭০ মিটার এবং অপরটি ৪৫ মিটার দীর্ঘ সেতু।
অন্যদিকে, দিরাই উপজেলার পূর্বাঞ্চল এবং জগন্নাথপুর উপজেলার একটি অংশের মানুষের যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার জন্য দিরাই বাজার পার্শ্ববর্তী কালনী নদীর উপর নির্মিতব্য সেতু থেকে ৮০ কোটি টাকা ব্যয়ে জগদল, হোসেনপুর, পাইলকাপন, তেলিকোনা পর্যন্ত ৭ টি সেতুসহ ডাবল লেনের ১৬ কিলোমিটার সড়ক হচ্ছে।
১৫ কোটি টাকা ব্যয়ে ছাতকের কালীপুর থেকে হায়দারপুর হয়ে কলকলিয়া সড়ক পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক হচ্ছে। অন্যদিকে, জগন্নাথপুরের নলুয়ার হাওরের মাঝখান দিয়ে যাওয়া বোড়াখালি-জগন্নাথপুর ডুবন্ত সড়ককে ৮ কোটি টাকা ব্যয়ে ৮ ফুট থেকে ১৬ ফুটে প্রশস্ত করা হচ্ছে। একইভাবে সাচনাবাজার- বেহেলী ডুবস্ত সড়ককে ৭ কোটি টাকা ব্যয়ে ৮ ফুট থেকে ১৬ ফুটে প্রশস্ত করা হবে।
সুনামগঞ্জ-জামালগঞ্জ-ধর্মপাশা সড়কের জয়নগর পর্যন্ত বিগত বছরে কাজ হয়েছিল। এই অর্থবছরে জয়নগর থেকে জামালগঞ্জ হয়ে সেলিমগঞ্জ পর্যন্ত বিটুমিনের সড়ক হচ্ছে।
চলছে বিদ্যুৎ সাবস্টেশনের কাজ (আগস্ট ১২)
সুনামগঞ্জের বিদ্যুৎ সংকট নিরসনে দু’শ কোটি টাকা ব্যয়ে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ গ্রীড সাবস্টেশন-এর নির্মাণ চলছে জোরেশোরে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সাবষ্ট্রেশনটির কাজ শেষ হবে। প্রায় ৬ একর জায়গার উপর শহরের ওয়েজখালিতে নির্মিতব্য এই গ্রীড সাবস্টেশন নির্মাণ কাজ শেষ হলে বদলে যাবে সুনামগঞ্জের দৃশ্যপট। একশত বিশ কোটি টাকা ব্যয়ে মূল সাবষ্টেশন নির্মাণের পাশাপাশি বৈদ্যুতিক সঞ্চলন লাইন নির্মাণে মোট ব্যয় হবে দুইশত কোটি টাকা।
ভাসমান শৌচাগার-জব্দকৃত ড্রামে হচ্ছে শৌচাগার
জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহ্পুর, দক্ষিণ বাদাঘাট ও পলাশ ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ হাওরাঞ্চলে বসবাস করেন। বছরের ৬ মাস এসব জনবসতির কেবল বসতঘর ছাড়া অন্য সবকিছুই পানিতে নিমজ্জিত থাকে। ঐ সময়ে উন্মুক্ত জলাশয়েই শৌচক্রিয়া সম্পাদন করেন অপেক্ষাকৃত দরিদ্র এলাকার এই বাসিন্দারা। এ কারণে ডায়রিয়া, আমাশয়, কলেরা ব্যাপকভাবে বিস্তারের পাশপাশি ঐ এলাকার বাসিন্দাদের পুষ্টি আহরণের ক্ষমতা হ্রাস পায়। সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ধোপাজান ও চলতি নদীতে অবৈধ বোমামেশিন ব্যবহারকারীদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত যে ড্রামগুলো জব্দ করেন, এগুলো দিয়েই হাওরপাড়ের এই গ্রামগুলোয় ভাসমান শৌচাগার তৈরি করা হয়েছে এবং বিশেষ প্রক্রিয়ায় এই শৌচাগারের ময়লা দিয়েই জৈবসার তৈরি করে গাছ-গাছালি এবং ফসলি জমিতে দেওয়া ও জৈব সার বিক্রিরও প্রক্রিয়া শুরু করা হয়েছে। হাওরাঞ্চলে এই ধরণের প্রকল্প এটিই প্রথম।
পুকুরের গ্রাম মঙ্গলকাটা (১৫ অক্টোবর)
একটি গ্রামে দুইশত পুকুরে সব পুকুরেই মাছের চাষ। পুকুরে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে গ্রামের অনেক পরিবার। গ্রামের নাম মঙ্গলকাটা। সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে এইসব পুকুরে পাঙাস, তেলাপিয়া, কার্প জাতীয়, রুই. সরপুটি, মৃগেল, কৈসহ নানা জাতির দেশীয় মাছেরও চাষ করা হয়। সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি বিক্রি করা হয় এসব মাছ।
ছাতকে সুরমা নদীর উপর সেতু
সুনামগঞ্জের শিল্পশহর ছাতক ও দোয়ারাবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১২ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারা বাজার সড়কের ছাতকে সুরমা নদীর উপর সেতুর অবশিষ্ট কাজ সমাপ্তকরণ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রায় ৮ বছর আগে ৯ কোটি টাকা ব্যয়ে হওয়া সেতুর পিলারগুলোর উপরেই নতুন করে কাজ হবে।
উপশহর
হাওর-বাওরের জেলা শহর সুনামগঞ্জের সৌন্দর্য বর্ধন করতে এবং আবাসিক সমস্যা দূর করার জন্য বাতিল হওয়া উপশহর প্রকল্পের নতুন জায়গা নির্বাচন করে ১৮ কোটি ৩৮ লাখ ১৬ হাজার টাকার প্রকল্প অনুমোদন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রলায়। প্রকল্পে উপশহরের সড়ক, মাটিভরাট, ড্রেন নির্মাণ, কালভার্ট, ডিপ-টিউবওয়েল, বিদ্যুৎ, বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ, খেলার মাঠ, স্কুল ও কলেজ, মসজিদ, মন্দির ও কবরস্থান, পুকুর খনন ও গ্যাসের ব্যবস্থা করে দেওয়া হবে। এদিকে আব্দুজ জহুর সেতুর (সুরমা সেতু) পশ্চিম পাড়ে অচিন্তপুর ও উত্তর কুতুবপুর মৌজায় ১০ কোটি ১৯ লাখ ৯৩ হাজার ২০৯ টাকা ২ পয়সায় সাড়ে ১৬ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। দরপত্র চূড়ান্ত হওয়ার পর আগামী ৯০ দিনের মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে।
হাওরে ১৫টি রাবারড্যাম
সুনামগঞ্জের হাওর এলাকার ঝুঁকিপূর্ণ নদী-খাল ও ক্লোজারগুলোয় রাবারড্যাম নির্মাণের উদ্যোগ নিয়েছে এলজিইডি। এলজিইডি কর্তৃপক্ষ এই লক্ষ্যে ১৫ টি রাবারড্যামের প্রকল্প প্রস্তাবনা তৈরি করছে। সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ বলেন,‘খরচার হাওরের ফসল রক্ষায় নির্মিত গত বছরের দুটি রাবার ড্যামের সফলতায় আমরা উৎসাহিত হয়েছি। আমাদের ধারণা প্রস্তাবিত ১৫ টি এলাকায় রাবার ড্যাম নির্মিত হলে জেলার কয়েকটি বড় হাওরের ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষা হবে। একই সঙ্গে কিছু কিছু এলাকায় পানি আটকিয়ে চাষের জমি বাড়ানো সম্ভব হবে’।
শাল্লায় সোলার বিদ্যুৎ
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শাল্লার হবিবপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা আগুয়াই-শ্বাসখাই বাজারের মধ্যবর্তী স্থানে ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে ‘দুর্গম হাওর সোলার বিদ্যুৎ প্রকল্প’। ৪০০ গ্রাহক এই প্রকল্প থেকে বিদ্যুৎ সংযোগ পাবে। শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের আগুয়াই-শ্বাসখাই বাজারের মধ্যবর্তী স্থানে ৪ একর ভূমির উপর নির্মিত হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুর্গম হাওর সোলার বিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পে ২৩২২ টি সোলার প্যানেল ও ৫৪০ টি ব্যাটারী ব্যবহার করা হয়েছে। এখান থেকে বিদ্যুৎ পাবে আগুয়াই, শ্বাসখাই বাজার, বিলপুর, সরসপুরসহ ১৬ টি পাড়ার ৪শ’ পরিবার।
বীর নিবাস
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় মুক্তিযুদ্ধের বীর সেনানীদের স্বাচ্ছন্দে বসবাস করার জন্য পাকা বসতবাড়ি (বীর নিবাস) নির্মাণ করে দেয়া হচ্ছে। ৯ লাখ ৯ হাজার ৮৪৭ টাকা ব্যয়ে জাতীয় পতাকার লাল সবুজের রং এর আদলে লাল-সুবজ রং দিয়ে রাঙা করে বীর নিবাসের রঙিন করা হয়েছে। প্রতিটি বসত বাড়িতে রয়েছে ৩টি কক্ষ, ১টি রান্নার কক্ষ, ১টি বাথরুম, ঘরের পাশে টিউবওয়েল, ঘরের সামনে খোলা বারান্দা।
প্রতিটি ঘরে মোটা অক্ষরে লিখা থাকছে ‘বীর নিবাস’ মহান মুক্তিযুদ্ধ বিরোচিত অবদানের জন্য (মুক্তিযোদ্ধার নাম) কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। সুনামগঞ্জের ১১ উপজেলার ৫৪ জন মুক্তিযোদ্ধাকে বীর নিবাস নির্মাণ করে দেয়া হচ্ছে।
এছাড়াও বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের জন্মশত বার্ষিকী উদযাপন, ২৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন, ১ মার্চ ৯ দিনব্যাপি অমর একুশে বইমেলা ও আন্ত: উপজেলা সাংস্কৃতিক উৎসব, ৩ মার্চ জেলা গীতিকার ফোরামের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপি গীতিকার মেলা, ১১মে সুনামগঞ্জে পাসপোর্ট ও বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, ছাতকে নৌবন্দর উদ্বোধন, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরের সড়ক উন্নয়নে প্রায় ৫০ কোটি টাকার প্রকল্প, বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নে বিএডিসি কর্তৃক প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত মিছাখালী রাবার ড্যাম’র উদ্বোধন এবং জঙ্গিবাদ প্রতিরোধ ও বাল্য বিবাহ প্রতিরোধে সমা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


