স্টাফ রিপোর্টার
‘পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন, ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে হেই কাটে রে, বতরে পিরিতের ফুল ফুটে’, ‘ভালোবেসে আমি বারে বার, তোমারই ও মনে হারাবো, এ জীবনে আমি যে তোমার, মরনেও তোমারই হবো, তুমি ভুলোনা আমার নাম, তুমি চোখের আড়াল হও কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, বসন্ত বাতাসে সই গো।’ এরকম আরও অসংখ্য গানের মধ্য দিয়ে প্রিয়জনকে কাছে রাখার আকুতি জানানো হয়েছে। গানে গানে বরণ করা হয়েছে ঋতু রাজ বসন্ত। রবিবার বিকাল ৪টায় রিভার ভিউ- এ বসন্ত উৎসবে মাতেন শহরের সাংস্কৃতিক কর্মীরা। উৎসবে গান পরিবেশন করেন প্রিয়া পাল, অরুনিমা, সৃষ্টি, শুভ্রা, দ্বীপায়ন চৌধুরী, দ্বিপংকর রায়।
কবিতা পাঠ করেন দেবাশিষ তালুকদার শুভ্র। সার্বিক তত্বাবধানে ছিলেন নোমান বখত পলিন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে রিভার ভিউ চত্ত্বর। বসন্ত উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নাদের বখত।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাড. চাঁন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শুকুর আলী, মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নবমী কান্ত দাস, পৌর আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, পৌর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক লিটন সরকার, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা পংকজ তালুকদার, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী প্রমুখ।


