স্টাফ রিপোর্টার
বসুন্ধরা গ্রুপের এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর আড়াইটায় সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন, ক্রীড়াঙ্গনে উন্নয়নসহ আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সমাজহিতৈষী এই মানুষকে যারা হত্যা করতে চায় তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সেলর হোসেন আহমদ রাসেল, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শিবলু আহমদ চৌধুরী, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হক, নারী উদ্যোক্তা নূরজাহান সাদেক নূরী, সাংবাদিক দিলাল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম, দূর্জয় দাস প্রমুখ।


