বাঁধনপাড়ার বাড়ির সীমানা বিরোধ নিস্পত্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

স্টাফ রিপোর্টার
শহরের বাঁধনপাড়ার একটি বাড়ির সীমানা নির্ধারণে আইনী সহায়তা চেয়েছেন বাড়ির মালিক মো. রওনকুল ইসলাম। বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবরে দেওয়া আবেদনে রওনকুল ইসলাম এই আবেদন করেছেন।
রওনকুল ইসলাম তাঁর লিখিত আবেদনের উল্লেখ করেছেন- বিগত কয়েক বছর ধরে তার প্রতিবেশী শাহীল হোসেনের সঙ্গে বাড়ির সীমানা নির্ধারণ   নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে শহরের গণমান্যদের নিয়ে বিষয়টি নিস্পত্তি করার চেষ্টা করার পরও বিরোধ নিস্পত্তি হয়নি।
লিখিত আবেদনে রওনকুল ইসলাম বিরোধকৃত বাড়ির সীমানা নির্ধারণে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
গত ২৫ অক্টোবর শাহীল হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন পাঁচজনকে অভিযুক্ত করে পুলিশ সুপার বরাবরে করা আবেদনও সত্য নয় দাবী করেছেন রওনকুল ইসলাম। লিখিত আবেদনে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভূমি দখল করার ও গুলি করার বিষয়ে তিনি কিংবা তার আত্মীয় স্বজন কেউই অবগত নন। এই বিষয়ে সবকিছুই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে অবগত করা হয়েছে বলে লিখিত আবেদনে উল্লেখ করা হয়।