বাঁধনপাড়ায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভূমি দখল চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার
শহরের মহিলা কলেজ রোডের বাঁধনপাড়ায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভূমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বাঁধনপাড়ার শাহিল হোসেনের স্ত্রী রাবেয়া খাতুনের দোকানের ভেতর এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিজেদের নিরাপত্তা ও ঘটনার প্রতিকার চেয়ে রাবেয়া খাতুন ৫জনকে অভিযুক্ত করে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় আকস্মিকভাবে কতিপয় সন্ত্রাসী রাবেয়া খাতুনের   
স্বামী শাহিল হোসেনের উপর হামলা চালায়। এসময় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করার চেষ্টা করা হয়। এসময় রাবেয়া খাতুন নিজের জীবনের ঝুঁিক নিয়ে তার স্বামীকে রক্ষা করেন।