শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকার সার্বজনীন দুর্গা মন্দিরের নামে ক্রয়কৃত ৪.২৫ শতাংশ ভূমি রেজিস্ট্রি করা হয়েছে। বৃহস্পতিবার জেলা সাবরেজিস্ট্রার অফিসে এই ভূমি রেজিস্ট্রি করা হয়।
সার্বজনীন দুর্গা মন্দিরের নামে ভূমি রেজিস্টেশনের সময় ভূমি বিক্রেতা জামালগঞ্জ উপজেলার বাসিন্দা অজিত রায়, অদিতি রায়, অন্তরা রায় এবং পূর্ণা রায় উপস্থিত ছিলেন।
এছাড়াও এসময়
উপস্থিত ছিলেন এলাকার সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা বিনোদ রঞ্জন তালুকদার, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কালীপদ চৌধুরী, শিক্ষক বিকাশ রঞ্জন দাস, সমাজ সেবক রমেন্দ্র তালুকদার, ডা. ননীভূষন তালুকদার, স্বাস্থ্য পরিদর্শক মানবেন্দ্র তালুকদার, বিকাশ দেব, লিটন কান্তি রায়, সেবরাজ মন্ডল, অনুপ কুমার ধর, বিজন কান্তি দেব, সুমন দাস, অজয় কান্তি তালুকদার, অ্যাড. অমিত রায় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বাঁধনপাড়া আবাসিক এলাকার সার্বজনীন দুর্গা মন্দিরের নামে ক্রয়কৃত ৪.২৫ শতাংশ ভূমি ১০ লক্ষ ২০ হাজার টাকায় ক্রয় করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি


