আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুরে নিয়মরক্ষায় হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার নলুয়া হাওরের পোল্ডার ১ এর আওতাধীন দাসনাগাঁও এলাকায় ৪ নম্বর প্রকল্পের বেড়িবাঁধের আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকতার্ (ইউএনও) সাজেদুল ইসলাম কাজের উদ্বোধন করেন। তবে এখনো হাওরের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন কাজ শেষ হয়নি।
৪ নম্বর প্রকল্পের সভাপতি রনধীর কান্ত দাস নান্টু বলেন, গতকাল থেকে প্রকল্পের কাজ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা হবে। এ প্রকল্পের ৯৪০ মিটার কাজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২২ লাখ ৫৭ হাজার টাকা।
কৃষক ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ড পাউবোর ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজের নীতিমালা অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে জরিপকাজ সম্পন্ন করে প্রাক্কলন তৈরি ও গণশুনানির মাধ্যমে পিআইসি কমিটি গঠন করার কথা থাকলেও এখনো সম্পন্ন হয়নি পিআইসি কমিটি গঠন। এছাড়া ৭৫ কিলোমিটারের মধ্যে ৭২ কিলোমিটার জরিপ কাজ শেষ হয়েছে।
পাউবো সূত্র আরো জানায়, গত বছর ২৮ টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে জগন্নাথপুরে ১৫ কিলোমিটার ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজ করা হয়। এবার বন্যায় ফসলরক্ষা বাঁধের ক্ষতি হওয়ায় কমপক্ষে ৫০ টি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। পাউবোর নীতিমালা অনুয়ায়ী চলতি মাসের ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি শেষ করার তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে গতকাল পর্যন্ত পিআইসি কমিটিও গঠন কাজ শেষ হয়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
হাওর বাচাঁও আন্দোলন কমিটির জগন্নাথপুর উপজেলার আহবায়ক সিরাজুল ইসলাম বলেন, পাইবোর নিয়ম রক্ষায় শুধু মাত্র একটি বাঁধে যৎ সামান্য মাটি ফেলে ফসল রক্ষা বেড়িবাঁধের কাজের উদ্বোধন হয়েছে। ওই প্রকল্প ছাড়াও হাওরে আর কোন বেড়িবাঁধে কাজ শুরু হয়নি। প্রতিবছরই হাওরে সময়মতো বাঁধের কাজ নির্মাণে ধীরগতি দেখা যায়। ফলে হাওরে ফসল নিয়ে শঙ্কায় থাকেন কৃষকরা।
পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুর উপজেলা আঞ্চলিক কার্যালয়ের সহকারি প্রকৌশলী হাসান গাজী জানান, এবার ৫০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের মাধ্যমে ১০ কোটি টাকা ব্যয়ে জগন্নাথপুরে ৭৫ কিলোমিটার ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজ বাস্তরায়ন করা হবে। এরমধ্যেই মধ্যে ৪০টি পিআইসি কমিটি গঠন শেষ হয়েছে। জরিপ কাজও শেষ। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সমাপ্তি হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বর্াহী কর্মকতার্ সাজেদুল ইসলাম বলেন, গতকাল থেকে হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ শেষ শুরু হয়েছে। দ্রুতসময়ের মধ্যেই পুরোহাওরে কাজ চলবে।


