স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ফসল ডুবে যাওয়ার কারণ এবং হাওরে বাঁধ নির্মাণে ঠিকাদার ও পিআইসি’র অনিয়ম তদন্ত এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম (শিক্ষা ও উন্নয়ন) কে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, জেলা কৃষি সম্প্রসারণে ডিডি মো. জাহিদুল হক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান ও সুনামগঞ্জ সদরের পিআইও।
অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান বলেন, ‘৫ সদস্যের এই কমিটি
মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর কাছে পাঠানো হবে। তিনি অনুমোদন দেবার পর এই কমিটি কাজ শুরু করবে।’
প্রসঙ্গত একই ধরনের আরও একটি কমিটি উচ্চ পর্যায়ে গঠিত হবে বলে গত সোমবার জেলা প্রশাসকের আহবানে বিশেষ উন্নয়ন সভায় জানিয়েছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
- পানির সঙ্গে যুদ্ধ করছে শনির হাওর পাড়ের কৃষকরা
- হাওরাঞ্চলে দুর্যোগ- ন্যায্যমূল্যের দোকানেও অন্যায্যতা


