বাঁধ পরিদর্শনে পীর মিসবাহ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ফাটল দেয়া করচার হাওরের বাঁধ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড পীর ফজলুর রহমান মিসবাহ। রবিবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের হরমোনিয়া বাঁধ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে পীর মিসবাহ এমপি বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অনেক জায়গায় হাওর ভেঙে ফসল তলিয়ে গেছে। আমার নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। হরমোনিয়া বাঁধে ফাটল দেখা দিলেও উপজেলা প্রশাসন, গ্রামের সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমে ফাটল মেরামরত করেছের।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, জাপা সদস্য সচিব মো. আব্দুল কাদির,ইউপি চেয়াম্যান মো. ফাররুক আহমদ, মিলন খান, আওয়ামী লীগ নেতা মহরম আলী, সুলেমান তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. এরশাদ আহমদ প্রমুখ।