শহীদনূর আহমেদ
পৌরসভার কালীপুর-হাছনবসত এলাকায় একটি খালের উপর নির্মিত পুরানো বাঁশের ব্রীজ ভেঙ্গে পড়ায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কালীপুর, হাছনবসত, গনিপুর এলাকার প্রায় ৭ শতাধিক মানুষকে। এই জায়গায় একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য পৌরকর্তৃপক্ষের নিকট অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, কালীপুর জামে মসজিদের সামনের খালের উপর নির্মিত একটি বাঁশের ব্রীজের অবস্থার বেহাল দশা। পুরানো বাঁশগুলো ভেঙ্গে মরণফাঁদে পরিণত হয়েছে। জানা যায়, স্থানীয়দের নিজস্ব উদ্যোগে এই বাঁশের ব্রীজ নির্মিত হয়েছিল।


