স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, এখনকার শিক্ষার্থীরা আগামী দিনে সমৃদ্ধ-উন্নত বাংলাদেশ গড়বে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকারের সময়েই হাওরের জেলা সুনামগঞ্জে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়া মানতে পারে না স্বাধীনতা বিরোধী একটি চক্র, এদের থেকে সাবধান থাকতে হবে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশের উন্নয়নের কথাই ভাবেন। বিশেষ করে অবহেলিত এলাকার উন্নয়ন নিয়ে ভাবনা বেশি প্রধানমন্ত্রীর। তিনি হাওর, পাহাড় ও চরের মানুষের জীবন-যাপনকে আরো উন্নত দেখতে চান।
হাওরের জেলা সুনামগঞ্জের আরও উন্নয়ন কর্মযজ্ঞ অপেক্ষামান জানিয়ে তিনি বলেন, রেললাইন সুনামগঞ্জে আসবে। হাওরে উড়াল সড়কও হবে। সুনামগঞ্জ নেত্রকোণা-ময়মনসিংহ-ঢাকার যোগাযোগ সড়ক হবে।
রোববার দুপুরে সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলার আব্দুস ছত্তার মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয় মাঠে আব্দুস ছত্তার মাস্টার স্মৃতি বৃত্তি ও অনলাইন বেস্ট পারফর্মার শিক্ষকগণকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আব্দুস ছত্তার মাস্টার ফাউন্ডেশনের পরিচালক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী প্রমুখ।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য দেন- বিশম্ভরপুর দিগেন্দ্র বর্মণ সরকারি কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল হাকিম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, বিশম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদি উর রহিম জাদিদ, জেলা ছাত্র লীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, ভারপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন, ফতেহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন প্রমুখ।
শিক্ষক অঞ্জন কুমার দে’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রধান ড. আশরাফুল করিম।
পরে মন্ত্রী ৭ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে নির্মতব্য সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন রুমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান, বীর মুক্তিযোদ্ধা মো. আপ্তাপ উদ্দিন, ধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, শিক্ষক আ. কাদির, বিশ্বম্ভরপুর থানার ওসি সুরঞ্জিত তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক, অভিভাবক জুলহাস মিয়া।




