পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত টেস্ট

সু.খবর ডেস্ক
বৃহস্পতিবার হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এর মধ্যে ৬টিতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। দু’টি টেস্ট হয়েছে ড্র।
৬ ম্যাচে জয়ের মধ্যে তিনটিতে ইনিংস ব্যবধানে জিতেছে ভারত। দু’টিতে উইকেটে ও একটিতে রানের ব্যবধানে জয় পায় টিম ইন্ডিয়া।
ড্র হওয়া দু’টি ম্যাচেই বৃষ্টির তেজ ছিলো বেশি। ২০০৭ সালে চট্টগ্রাম টেস্টে চারদিনে খেলা হয়েছিলো ২১৯ ওভার। বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা হতেই পারেনি। ২০১৫ সালে ফতুল্লা টেস্টে খেলা হয়েছিলো ১৮৪ ওভার।