বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির মৃত্যুতে শোকপ্রকাশ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ পরলোকগমন করেছেন। বুধবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এদিকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু নির্মল রঞ্জন গুহ’র বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার আহ্বায়ক মখলিছুর রহমান (মখলিছ)।
প্রেসবিজ্ঞপ্তি