সুনামগঞ্জ সদর উপজেলা লক্ষনশ্রী ইউনিয়ন জানিগাঁও গ্রামে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় আব্দুল আহাদ কাচা মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহব্বায়ক রত্নাংকুর দাস জহর।
উপস্থিত ছিলেন যুগ্ম আহব্বায়ক সাইফুল আলম ছদরুল, স মিল শ্রমিক সংঘ সিলেট জেলা কমিটির সভাপতি আইয়ুবুর, বাহাদুরপুর গ্রাম কমিটির সহ সভাপতি আবুল কাসেম প্রমুখ।
সভায় রজব আলী কে সভাপতি ও আব্দুল হান্নান কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট জানিগাঁও গ্রাম কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি শফিকুল ইসলাম, সহ সম্পাদক, হাবীবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন, প্রচার সম্পাদক আব্দুল নূর,অর্থ মছদ্দর আলী।
প্রেস বিজ্ঞপ্তি


