বাংলাবাজারে ড. জয়া সেনের পক্ষে সভা

আবু হানিফ, দিরাই
দিরাই-শাল্লা উপ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ড. জয়া সেন গুপ্তার সমর্থনে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মহসিন মিয়ার সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান রেজুয়ান খানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে   
সৌমেন সেনগুপ্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ উদদৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা ও  উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদারসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।