বাংলা নববর্ষ উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা সরকারি গ্রন্থাগার

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা সরকারি গ্রন্থাগার কর্তৃপক্ষ রচনা প্রতিযোগিতার আয়োজন করেছেন। চারটি গ্রুপে অনুষ্ঠিত হবে রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ ৫ম-৮ম শ্রেণি, রচনার বিষয় ‘নববর্ষ বাঙালির প্রাণের উৎসব’ (শব্দসীমা ১০০০), ‘খ’ গ্রুপ ৯ম-দ্বাদশ শ্রেণি, রচনার বিষয় ‘নববর্ষ আমাদের নবচেতনার উৎস’ (শব্দসীমা ১২০০), ‘গ’ গ্রুপ ¯œাতক-¯œাতকোত্তর, রচনার বিষয় ‘নববর্ষ ও মঙ্গলশোভাযাত্রা’ (শব্দসীমা ১৫০০), ‘ঘ গ্রুপ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত। রচনার বিষয় নববর্ষ ও অসাম্প্রদায়িকতা’ (শব্দসীমা ১৮০০)। জেলা সরকারি গ্রন্থাগার কার্যালয়ে রচনা জমা দেয়ার শেষ তারিখ ১২ এপ্রিল।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কিছু শর্ত পূরণ করতে হবে। এ ৪ সাইজ সাদা কাগজে স্ব হস্তে প্রতি পাতার এক পৃষ্ঠায় লিখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্রসহ রচনা জমা দিতে হবে। ‘ঘ’ গ্রুপের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র জমা দিতে হবে। প্রত্যেক প্রতিযোগিকে রচনায় অবশ্যই পূর্ণ নাম, পিতার নাম ও মাতার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরণী তারিখ, সময় ও স্থান যথা সময়ে জানানো হবে। প্রেস বিজ্ঞপ্তি