বাউল কামাল পাশার জন্মদিন আজ

গানের স¤্রাট বাউল কামাল পাশার (কামাল উদ্দিন) জন্মদিন আজ ৬ ডিসেম্বর । প্রয়াত এ লোক কবির জন্ম দিনটিকে সামনে রেখে তার নামে উৎসর্গীকৃত সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাউল কামাল পাশা স্মৃতি সংসদ স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। একই সাথে রাজধানী ঢাকা, বিভাগীয় শহর     সিলেট, সুনামগঞ্জ জেলা সদর ও মরহুম বাউলের গ্রামের বাড়ি দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে পৃথক পৃথক ভাবে কর্মসূচি পালিত হবে।
ভাটি বাংলার মরমী ভূবনের কালজয়ী এই মরমী কবি ১৯০১ ইং সনের ৬ ডিসেম্বর দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে জন্মগ্রহণ এবং ১৯৮৫ ইং সনের ৬ মে মোতাবেক ১৩৯২ বাংলার ২০ বৈশাখ মৃত্যুবরণ করেন। প্রয়াত এই সঙ্গীত সাধকের রচিত ‘দ্বীন দুনিয়ার মালিক খোদা এত কষ্ট সয় না তোমার দ্বীলকি দয়া হয়না’ গানটি ভারতের বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। ভাটিয়ালি গানের শিল্পী আব্দুল আলিম,বাউল কামাল পাশা রচিত  ‘প্রেমের মরা জলে ডুবে না/ও প্রেম করতে দুদিন ভাঙ্গতে একদিন এমন প্রেম আর কইরোনাগো দরদী’ সহ একাধিক গান গেয়ে সুনাম অর্জন করেছেন। শুধু গান রচনাই নয় ঐতিহাসিক নানকার আন্দোলন, ৪৭ এর গণভোট আন্দোলন,৫২ এর ভাষা আন্দোলন,৫৪‘র যুক্তফ্রন্ট নির্বাচন ও ৭১এর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহনের পাশাপাশি এই শিল্পী স্বাধীকার স্বাধীনতা ও স্বায়ত্বশাসনের পক্ষে গণসঙ্গীত পরিবেশন করেন। বাউল কামাল পাশা স্মৃতি সংসদের সংগ্রহে এই প্রয়াত লোককবির প্রায় ১০০০ গান রয়েছে। মহান এই সঙ্গীত সাধকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন আসরে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া কামালগীতি পরিবেশন ও উদ্ধারসহ প্রত্যেকটি কর্মসুচিতে উপস্থিত থাকার জন্য দেশের সকল সংস্কৃতিসেবীদের প্রতি উদাত্ত আহবাণ জানিয়েছেন বাউল কামাল পাশা স্মৃতি সংসদ সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক বাউল আল-হেলাল, ভারপ্রাপ্ত সভাপতি বাউল তছর উদ্দিন ও সাধারন সম্পাদক শিল্পী আবুল কাশেম চৌধুরী।  (প্রেস বিজ্ঞপ্তি)