কেক কাটা, আলোচনা ও সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে বাউল কামাল পাশার ১১৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের উপদেষ্টা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এস.এন.এম মাহমুদুর রসুল’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. চান মিয়া, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, রিপোটার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা কালচারাল
অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী।
বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক বাউল আল-হেলাল’র পরিচালনায় সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর রায়, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক অ্যাড. দেবদাস চৌধুরী, জেলা গীতিকার ফোরামের সভাপতি বাউল শাহজাহান সিরাজ, সাধারনণসম্পাদক অরুন তালুকদার, পদক্ষেপ এনজিও সংস্থার এরিয়া ম্যানাজার গোলাম এহিয়া, ফেনী জেলার এরিয়া ম্যানাজার মো. মুজিবুল হক আকন্দ উপস্থিত ছিলেন।
আলোচনার পরে কামালগীতি পরিবেশন করেন বাউল কল্যাণ পরিষদের সভাপতি জ্ঞানসাগর দূর্বীণ শাহের শিষ্য বাউল তছকীর আলী, সুরস¤্রাট ক্বারী আমির উদ্দিনের শিষ্য এলকাছ দেওয়ান, বাউল কামাল পাশার শিষ্য বাউল আলাউদ্দিন, বাউল নিউ শফিকুননূর, বাউল মজনু পাশার শীষ্য বাউল আমজাদ পাশা, বাউল কাইয়্যুম পাশা, গীতিকার বাউল আল-হেলাল, ক্বারী আমিরুল ইসলাম, গীতিকার নির্মল কর জনি, শিশু শিল্পী মেহেদী হাসান সৌরভ ও আবুল খায়েরসহ স্থানীয় শিল্পীরা।
প্রেস বিজ্ঞপ্তি


