বাউল কামাল পাশার (কামাল উদ্দিন) ১২০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গত সোমবার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ড কার্যালয়ে এ উপলক্ষ্যে সভায় বক্তব্য রাখেন সাংবাদিক লতিফুর রহমান রাজু। সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক বাউল আল-হেলালের উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, সাবেক কমান্ডার রেনু মিয়া, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জাহান, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফারুক আহমদ, সাংবাদিক আশিকুর রহমান পীর, আব্দুল রব আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধার সন্তান জহীর আহমদ সোহেল, মোঃ নাছির উদ্দিন ও পীর মোবারক হোসেন প্রমুখ।
কামালগীতি পরিবেশন করেন বাউল তছকীর আলী, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বাউল শাহজাহান সিরাজ, গীতিকার বাউল আল-হেলাল, বাউল মজনু পাশার শিষ্য বাউল আমজাদ পাশা, বাউল গোলাপ মিয়া, গীতিকার নির্মল কর জনি, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোবারক হোসেন, শফিকুল ইসলাম শিস্তার মিয়া ও ক্বারী আমিরুল ইসলাম প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি
- দোয়ারায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
- আহসানমারা সেতুর নামকরণ শহিদ তালেবের নামে রাখতে কেন এতো বিলম্ব?


