বাউল গিয়াস উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

ছাতক প্রতিনিধি
ছাতক প্রেসক্লাবের সাবেক সভাপতি, মরমী কবি গীতিকার গিয়াস উদ্দিন আহমদের ১১তমমৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও শিরণী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে গীতিকার গিয়াস উদ্দিন আহমদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর-রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাংগঠনিক  সম্পাদক নুর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, দপ্তর সম্পাদক বিজয় দত্ত, প্রচার সম্পাদক তপন জ্যোতি তপু, কার্য সদস্য রাজ উদ্দিন, হামিদুর রহমান বাবলু, কৃপেশ চন্দ, সদস্য ডা. সুদাম চন্দ্র দেব, অসিত কুমার দাস, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, জাহাঙ্গীর আলম চৌধুরী, আমির আলী, নুর উদ্দিন প্রমুখ।
বক্তারা ছাতক প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন নির্ভীক ও সত্যনিষ্ঠ সাংবাদিক। পাশাপাশি সমাজ সেবা ও সঙ্গীতাঙ্গনে ছিল তার অবাধ বিচরণ। “মরিলে কান্দিস না আমারদায়-রে যাদু ধন’সহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা ছিলেন তিনি। মরমী-কবি, গীতিকার গিয়াস উদ্দিন আহমদ ২০০৫ সালের ১৬ এপ্রিল ৭১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি ছিলে ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের বাসিন্দা।