দিরাই প্রতিনিধি
একুশে পদকপ্রাপ্ত বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের ভাগ্নে ও একান্ত সহচর বাউল শাহ আব্দুল তোয়াহেদকে চিকিৎসার জন্য ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সোমবার দিরাই প্রেসক্লাব কার্যালয়ে দিরাই পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি দিরাই প্রেসক্লাবের আজীবন সদস্য আজিজুর রহমান বুলবুল’র পক্ষ থেকে এ চিকিৎসা সহায়তার টাকা বাউল শাহ আব্দুল তোয়াহেদের হাতে তুলে দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রশান্ত সাগর দাস, সদস্য জাকারিয়া হোসেন জুসেফ, তিতন মিয়া প্রমুখ।
উল্লেখ্য, বাউল শাহ আব্দুল তোয়াহেদ দীর্ঘদিন ধরে লিভার ও নিউরোলোজি রোগে ভুগছেন।


