টিপু সুলতান ও এ আর জুয়েল
বাউল স¤্রাট শাহ্ আব্দুল করিমের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঢাকা, সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায়-উপজেলায় এমনকি দেশের বাইরেও বর্ণাঢ্য আয়োজনে উৎসব হচ্ছে। কিন্তু যত দৈনতা শাহ্ আব্দুল করিমের বাড়ীর উজানধলের শততম জন্মবার্ষিকীর উৎসবে। এখানে সরকারী তেমন কোনো সহায়তা নেই, অন্যান্য বছরের মতো বেসরকারী মোবাইল অপারেটর কোম্পানীরও কোনো সহায়তা নেই। তবুও হাল ছাড়েননি ধলবাসী। গ্রামবাসী এবং শাহ্ আব্দুল করিম পরিষদ’এর উদ্যোগে উজানধল মাঠে ২দিনব্যাপি শাহ্ আব্দুল করিম লোক উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, সাংস্কৃতিক সংগঠক কবি শুভেন্দু ইমাম ও বাউল স¤্রাট শাহ্ আব্দুল করিম তনয় শাহ্ নূর জালাল।
শাহ্ নূর জালাল গণমাধ্যমকর্মীদের বলেন, ‘সুনামগঞ্জ, সিলেটসহ জাতীয়ভাবে বর্ণাঢ্য আয়োজনে শাহ্ আব্দুল করিমের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান হচ্ছে, অথচ তিনি জীবিত থাকা অবস্থায় যেখানে উৎসব শুরু হয়েছিল, সেখানে কোনো আয়োজন নেই। আগে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানী পৃষ্ঠপোষকতা করলেও এবার তাদের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। জেলা প্রশাসন থেকে কেবল ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। বাউল স¤্রাটের ভক্তবৃন্দ, শাহ্ আব্দুল করিম পরিষদ ও গ্রামবাসীর আয়োজনে এবার হচ্ছে ২ দিনের উৎসব’।
উৎসবে আসা বাউল বশির উদ্দিন বলেন, ‘শাহ্ আব্দুল করিমের নামে বিভিন্ন স্থানে উৎসব হচ্ছে, অনেকে তাঁর গান গেয়ে নাম কুড়াচ্ছেন, আয়-রোজগারও করছেন, কিন্তু বাউল স¤্রাটের বাড়ী উজানধলের কোনো পরিবর্তন হয়নি, তাঁর স্মৃতিচিহৃ রক্ষারও কোনো উদ্যোগ নেই। এমনকি তাঁর জন্মদিনকে ঘিরে বাউল স¤্রাট জীবিত থাকা অবস্থায় মোবাইল অপারেটর কোম্পানীর সহায়তায় যেখানে উৎসব শুরু হয়েছিল, এবার সেই উৎসবে কারো কোনো সহায়তা না থাকার বিষয়টি দুঃখজনক, অবশ্য তাতে বাউলদের কিছু যায় আসে না, বাউলরা আরো আন্তরিকতার সঙ্গে থাকবে এবং গাইবে এই উৎসবে’।
কবি শুভেন্দু ইমাম বলেন,‘বাউল শাহ্ আব্দুল করিম চেয়েছিলেন শহরের মানুষেরা তাঁর গানের কথা ঠিক রেখে, তাঁদের সুরে গাইতে বাধা নেই, গ্রামের মানুষেরা গাইবে তাঁদের মতো, এ জন্য গ্রামে উৎসব হলে দুই সুরেই গান শুনা যাবে, তবে সর্বাবস্থায় গানের কথা ঠিক রাখতে হবে’।
অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘বাউল স¤্রাট শাহ্ আব্দুল করিমের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী মাসে জেলা সদরে অনুষ্ঠান হবে, তাঁর জন্মভিটায় এবার স্মৃতিসৌধও হবে, দিরাই থেকে তাঁর বাড়ী পর্যন্ত যাওয়ার উজানধল সড়ক মেরামত হবে’।
বাংলাভাষী মানুষের প্রিয় লোকশিল্পী বাউল সম্রাট শাহ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন । আমৃত্যু তিনি উজানধল গ্রামেই ছিলেন। অত্যন্ত সহজ-সরল জীবন যাপন করতেন সমাজ পরিবর্তনের স্বাপ্নিক এই বাউল। অসংখ্য জনপ্রিয় বাউল গান ও গণসংগীতের রচয়িতা নির্লোভ-নিরহংকার কিংবদন্তীতুল্য এই বাউল শিল্পীর রচিত গান ও সুরধারা কেবল বাংলাদেশেই, কিংবা বাঙালিদের কাছেই নয়, অন্যদের কাছেও সমাদৃত। প্রথিতযশা এই বাউল ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। শাহ আব্দুল করিম জীবনভর তাঁর গানে অবহেলিত-বঞ্চিত মানুষের মুক্তির কথা বলে গেছেন। তাঁর গানে যেমন প্রেমবিরহ ছিল, তেমনি ছিল খেটে খাওয়া মানুষের কথা, দেশের কথা। একই সঙ্গে আধ্যাত্মিক ভাবনাও ছিল মানবতাবাদী এই বাউলের সৃষ্টিকর্মের বিশাল অংশজুড়ে। অভাব-অনটন, দুঃখ-দারিদ্রে বেড়ে ওঠা বাউল করিম’র বয়স যখন ১২, রাখালের চাকুরী ছেড়ে গ্রামের পার্শ্ববর্তী ধলবাজারের এক মুদির দোকানে কাজ নিলেন। দিনে চাকুরি আর রাতে হাওর-বাঁওরে ঘুরে গান গাওয়া ছিল তাঁর নেশা। ওই সময়ে গ্রামের নৈশ বিদ্যালয়ে ভর্তি হলেও পড়াশুনা হয়নি করিমের। গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে বাউলা, ভাটিয়ালী, পালা গান গাইতে গাইতে পুরো ভাটি অঞ্চলে নাম ছড়ায় তাঁর। এরপর ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষার লড়াই, কাগমারী সম্মেলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণসংগীত গেয়ে গেয়ে লাখ লাখ তরুণকে উজ্জীবিত করেছেন এই মরমী বাউল। গান গাওয়ার জন্য ধর্মান্ধদের হাতে নির্যাতিত হতেও হয়েছে তাঁকে। ধর্মান্ধরা তাকে ঈদের জামাত থেকে বের করে দেবার মতো ঘৃণ্য কাজও করেছে। তিনি গানে গানে এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছেন, আবার উগ্র মৌলবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য পথে পথে ঘুরেও গান গেয়েছেন।
- তাহিরপুরে চেয়ারম্যান ও ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন জালিয়াতির ঘটনায় অফিস স্টাফ জমশেদ জড়িত
- সৃষ্ট জটিলতার অবসান সাত মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে চুনাপাথর আমদানী শুরু


