বাউসা বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি
ছাতকের বাউসাবাজার পরিচালনা কমিটির নির্বাচন শনিবার বাজারে অনুষ্ঠিত হয়েছে। সহ-সাধারণ সম্পাদক পদে সুমন দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৫টি পদের মধ্যে ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  ১২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ইউপি সদস্য মখছুদুল হাসান আতর চেয়ার প্রতীকে ৫৭ ভোট পেয়ে, সাধারণ সম্পাদক পদে নিশির রঞ্জর দাস কাপ-পিরিচ প্রতীকে ৬৮ ভোট পেয়ে, সহ-সভাপতি পদে আনোয়ার          
হোসেন হারিকেন প্রতীকে ৭৮ ভোট পেয়ে ও কোষাধ্যক্ষ পদে জয়নাল আবেদীন ঘোড়া প্রতীকে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন সাবেক চেয়ারম্যান ছালিক মিয়া, হাজী সিরাজ মিয়া, সাবেক ইউপি নুরুল হক, রঞ্জন কুমার দাস, আব্দুস সহিদ, আজাদ মিয়া ও আহবাব মিয়া।
এসময় ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিব খান, সাবেক ইউপি সচিব সুকেশ রঞ্জন দাস, ইউপি সচিবসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।