বাকবিশিস জেলা শাখার স্মারকলিপি

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস),
সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্মারকলিপি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সুনামগঞ্জ পৌর কলেজ মিলনায়তনে অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য    
রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক প্রভাষক রজত কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, সদস্য অধ্যাপক শুভংকর তালুকদার, প্রভাষক রামানুজ রায়, প্রভাষক প্রনয় চন্দ্র সরকার, প্রভাষক কাঞ্চন বৈদ্য, প্রভাষক তাসলিমা আক্তার, প্রভাষক শেখ ফারজানা সুমা, প্রভাষক মো. ওসমান গনী, ক্রীড়া শিক্ষক আলমগীর আহমদ তালুকদার ও সহকারি গ্রন্থাগারিক স্বপন রায় প্রমুখ। সভা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)