বাগমারা বাঁধ পরিদর্শনে এমপি রতন

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে বর্ধিত গুরমা হাওরের বাগমারা বাঁধ ধসে পড়েছে। বাঁধ এলাকার গোলাবাড়ি গ্রামের খসরুল আলম ও স্থানীয় কৃষকরা জানান, শুক্রবার বিকালে পাটলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বাগমারা বাঁধটি ধসে পড়ে। এ অবস্থায় স্থানীয় কৃষকরা স্বেচ্ছাশ্রমে বাঁধে বাঁশ দিয়ে কোন রকমে বাঁধ টিকিয়ে রেখেছেন।
তারা আরো জানান, বাগমারা বাঁধটি পুনরায় নির্মাণ করতে না পারলে ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার নোয়াল, খাউজ্যাউরি ও বংশীকুন্ডাসহ ৩টি হাওরের প্রায় ১০ হাজার একর জমির ধান পানির নীচে তলিয়ে যাবে।
এদিকে শনিবার সকাল ১০টায় তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু কর্ণারে তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরগুলো রক্ষায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী শহিদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (এডিসি) মো. জাকির হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর তালুকদার, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান লাকসাব, মইনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সহ সভাপতি জাহিদ হাসান রুবেল, সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ, সাংবাদিক শঙ্কর চন্দ, সুজন মিয়া প্রমুখ।
সভা শেষে মাটিয়ান হাওরের আনন্দনগর বাঁধ ও বর্ধিত গুরমা হাওরের ধসে যাওয়া বাগমারা বাঁধ পরিদর্শন করেন তিনি।