বাগানবাড়ী বর্ডারহাট পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার সীমান্তের বাগানবাড়ী বর্ডার হাট পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জায়সওয়াল। বৃহস্পতিবার দুপুরে সীমান্তের বাগানবাড়ী এলাকায় নির্মাণাধীন বর্ডার হাট পরিদর্শন করেন তিনি। এসময় তিনি বর্ডারহাটের নির্মাণ কাজ এবং যোগাযোগ সড়কের বিষয়ে দুই দেশের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ খবর নেন। এসময় ভারতীয় হাই কমিশনের সিলেট অফিসের সেকেন্ড সেক্রেটারী টিজি রমেশ তাঁর সঙ্গে ছিলেন। স্থানীয় গণমাধ্যম কর্মীদের নীরাজ কুমার জায়সওয়াল বললেন, নতুন বছরের শুরুতেই চালু হবে বাগানবাড়ী বর্ডার হাট।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর
মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী দেবতোষ পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, লক্ষীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল হক, সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, জেলা স্বেচ্চাসেবকলীগ নেতা বাবুল রায়, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মিলন খান, ঝিগলী স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সিরাজুল ইসলাম প্রমুখ।
দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম জানান, বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে নির্মাণাধীন বর্ডার হাটটি জনস্বার্থে শিগগিরই চালু করার লক্ষ্যে সিলেটে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জাসওয়াল নির্মাণকাজ পরিদর্শন করেছেন। বর্ডার হাটটি দুই দেশের ব্যবসা বাণিজ্যের শুভ সূচনা করবে।
প্রসঙ্গত. সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের বাগানবাড়ী ও তাহিরপুর সীমান্তের শাহিদাবাদ বর্ডার হাট ডিসেম্বরের মাঝামাঝি সময়েই দুই দেশের প্রধানমন্ত্রী উদ্বোধনের কথা রয়েছে জানিয়ে গত ১০ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলাম সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে চিঠি পাঠিয়েছেনএ