ছাতকে সুরমার শাখা নদী চেঙ্গের খালে এক মণ ১০ কেজি ওজনের একটি বিশাল বাঘমাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার বিকেলে কালারুকা গ্রামের মৎস্যজীবী সহিম মিয়ার জালে এ বাঘমাছটি ধরা পড়ে। মাছটি ধরার পর সন্ধ্যায় ছাতক বাজারে বিক্রির জন্য তোলা হলে উৎসুক জনতা বিশাল এ মাছটি দেখার জন্য ভিড় জমায়। পরে মৎস্যজীবী তোয়ায়েল আহমদ ৪৫ হাজার টাকায় ক্রয় করে নিয়ে যান। ছবি ও প্রতিবেদন : বিজয় রায়


