বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় বাঘমারা শ্রী শ্রী রাধা মাধব মন্দির (বেনী মাধব পালের নিজ বাড়িতে) শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংর্কীতন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দধিভান্ড পূর্ণাহুতির মধ্য দিয়ে অষ্ট প্রহর ব্যাপি হরিনাম সংর্কীতন সম্পন্ন হয়। গত শুক্রবার মঙ্গলঘট স্থাপন অধিবাসের মাধ্যমে সংর্কীতন শুরু হয়। হরিনাম সংর্কীতনে নাম সুধা পরিবেশন করেন গোপালগঞ্জ জেলার শ্রী শ্রী জয় মা শিবানী সম্প্রদায়, জকিগঞ্জ সিলেটের শ্রী শ্রী নব জীবমুক্তি সম্প্রদায়, চানপুর জামালগঞ্জের শ্রী শ্রী আদি শ্রীনাম সংঘ, নয়াহাট তাহিরপুরের শ্রী শ্রী ঈশিতা সম্প্রদায় এবং যজ্ঞের বৈষ্ণবীয় কার্য সম্পাদনায় ছিলেন জগন্নাথপুর নরসিংহ জিউর আখড়ার শ্রী বিবেকানন্দ দাশ। হরিনাম সংর্কীতন পরিচালনায় ছিলেন বেনী মাধব পাল, রতন পাল, জগদীশ পাল, হীরালাল পাল, জবা রানী পাল।


