বাজার, পয়েন্ট ও মোড়সমূহে জনসমাগম নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার
জেলা ও উপজেলার বাজার, পয়েন্ট ও মোড়সমূহে জনসমাগম নিষিদ্ধ করে গণ বিজ্ঞপ্তি জারী করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয় জেলার বিভিন্ন বাজার সমূহে অপ্রয়োজনীয় ও ব্যাপক জনসমাগম পরিলক্ষিত হচ্ছে। এ কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেটদের নেতৃত্বে আজ বৃহস্পতিবার থেকে মোবাইল কোর্ট পরিচালিত হবে।
গণবিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার দিরাই পয়েন্ট, ওয়েজখালী বাজার, নতুন বাসস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড, ট্রাফিক পয়েন্ট, পুরাতন কোর্ট প্রাঙ্গণ, উকিলপাড়া পয়েন্ট, বক পয়েন্ট, কাজীর পয়েন্ট, ষোলঘর পয়েন্ট, মোহাম্মদপুর পয়েন্ট, নবীনগর বাজার, আমবাড়ী বাজারসহ অন্যান্য পয়েন্ট।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জবাজার, পাগলাবাজার, নোয়াখালী বাজার, গণিগঞ্জবাজার, পাথারিয়াবাজার সহ অন্যান্য পয়েন্ট।
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজার, জাউয়া বাজার, ছাতক বাজার, দোলারবাজার সহ অন্যান্য বাজার ও পয়েন্টসমূহ।
ধর্মপাশা উপজেলার ধর্মপাশা বাজার, বাদশাগঞ্জ বাজার, মধ্যনগর বাজার, মহেষখলা বাজার ও জয়শ্রীবাজারসহ অন্যান্য পয়েন্ট সমূহ।
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার, সলুকাবাদ বাজার, ধনপুর বাজার, বাঘবেড় বাজার, বিশ্বম্ভরপুর বাজারসহ অন্যান্য বাজার ও পয়েন্ট সমূহ।
দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার, বাংলাবাজার, বোগলাবাজার, নরসিংহপুর বাজার, সুরমাবাজার সহ অন্যান্য বাজার ও পয়েন্ট সমূহ।
তাহিরপুর উপজেলার তাহিরপুর বাজার, বাদাঘাট বাজার, বড়ছড়া বাজার, বাগলী বাজার, আনোয়ারপুর বাজার, বালিজুরি বাজার, লাউড়েরগড় বাজার, শ্রীপুর বাজার সহ অন্যান্য বাজার ও পয়েন্ট সমূহ।
দিরাই উপজেলার দিরাই বাজার, শ্যামারচর বাজার, ধল বাজার সহ অন্যান্য বাজার ও পয়েন্ট সমূহ।
শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজার সহ অন্যান্য বাজার ও পয়েন্ট সমূহ।
জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর বাজার, রানীগঞ্জ বাজার, এনায়েগঞ্জ বাজার, রসুলপুর বাজার সহ অন্যান্য বাজার ও পয়েন্ট সমূহ।
জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ বাজার, সাচনা বাজার, ভীমখালী বাজার, মান্নানঘাট বাজার, সেলিমগঞ্জ বাজার সহ পয়েন্ট ও মোড় সমূহে জনসমাগম বন্ধ ও জেলা সদর, উপজেলা সদর, পৌরসভার সকল প্রকার মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।