দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সদস্যদের গোপন ভোটে সভাপতি নির্বাচিত হন শফিক মিয়া। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন রাসেল মিয়া।
শফিক মিয়াকে অভিনন্দন জানিয়েছেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি এমএ করিম লিলু, সহসভাপতি আলাউদ্দিন, বজলুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়াসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এদিকে শফিক মিয়া সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাজিতপুর জাগ্রত স্পোটিং ক্লাবের নেতৃবৃন্দ।


