স্টাফ রিপোর্টার
শ্রমবান্ধব ও জনবান্ধব বাজেট পাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে জেলা শ্রমিক লীগ। শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে শনিবার দুপুর ১২ টায় আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে এসে পথসভায় মিলিত হয়।
জেলা শ্রমিকলীগের আহবায়ক সেলিম আহমদ’র সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন’র পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক সমর রায়, নুরুল হক, সিনিয়র সদস্য কল্লোল তালুকদার, সরোয়ার আহমেদ, মলয় চন্দ্র, আক্তারুজ্জামান সেলিম, মাহবুবুর রহমান,
তাপস দাস, সেলিম খান, দিদারুল অপু, জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দীন, মিজানুর রহমান, আলমগীর হোসেন, শেখ আমির হোসেন, আনোয়ার হোসেন, হরলাল হাজং, ফয়জুর রহমান, মো. মহসিন, জাহাঙ্গীর আলম, বিশাল চৌধুরী, আবুল হোসেন, অলিমান তালুকদার, সিবিএ নেতা নাছির উদ্দিন, আলাউর রহমান, শ্যামা প্রসাদ আচার্য্য, আব্দুল আওয়াল, রফিকুল ইসলাম কালা, আমির উদ্দিন, রঞ্জু মুখার্জী, আব্দুল কাদির, সাজিদুর রহমান সাজু, ফারুক আহমেদ মেম্বার, নাছির আহমেদ, মন্টু মিয়া ও আব্দুল খালেক প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, শ্রমিকবান্ধব, শিক্ষাবান্ধব ও কৃষিবান্ধব এই বাজেটে জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়ন এবং দেশের উন্নয়ন সাধিত হবে।


