সু.খবর ডেস্ক
আগামী ১ জুন শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের ১১ তম এবং বাজেট অধিবেশন। ২ জুন পেশ করা হবে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট। রবিবার সংসদ সচিবালয়ের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মো. আবদুল হালিম মুন্সী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ জুন ২০১৬ বুধবার বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দশম জাতীয় সংসদের ১১ তম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এ আহ্বান জানিয়েছেন।
১ জুন থেকে শুরু হতে যাওয়া অধিবেশনেই ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। তা ৩০ জুন পাস করা হবে।


