আবুল কাশেম চৌধুরী
লেখালাখির নির্দিষ্ট একটা স্টাইল আছে। তা গল্পকারের একরকম, প্রাবন্ধিকের আরেক রকম। লেখক, চিন্তাবিদ, মুক্ত চিন্তার অধিকারী ব্লগারদের বেলায়ও প্রত্যেকের একটা স্বতন্দ্র বৈশিষ্ট্য থাকে। তবুও সবাইকে একটা নিয়ন্ত্রন মেনে চলতে হয়। কেউই উদ্দেশ্যের গন্ডির বাইরে যেতে পারেন না। আমার লেখার বিষয় হলো ‘বাজেট’ নিয়ে। গতানুগতিক ধারায় প্রত্যেক বছরই বাজেট পেশ করা হয়। এ নিয়ে সপ্তাহ্ থেকে দিন পনেরো পর্যন্ত রেডিও, টেলিভিশন, দৈনিক পত্রিকাসহ সবধরনের গনমাধ্যমে হৈচৈ পড়ে যায়। বিভিন্ন টিভি চ্যানেলে নজরকাড়া ভিন্ন ভিন্ন নামে টকশো অনুষ্ঠানে ভীষন মাতামাতি হয়। কেউ পক্ষে, কেউ বিপক্ষে, কেউবা নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে বিচার-বিশ্লষন করেন। সমাধানের পথ বাতলে দেন। যদিও তা একেবারে অপ্রতুল। তার পরেও সাধারন মানুষ কিছুটা হলেও বাজেট সম্পর্কে ধারনা পান। জানতে পারেন অনেক কিছুই। নানা মত-পথের অনুসারিদের অভিমত প্রকাশ পাওয়ায় ক্ষেত্রবিশেষ প্রস্তাবিত বাজটের সুবিধা অসুবিধা নির্ণয় করতঃ পরিবর্তন-পরিবর্ধন হয়। এতে লাভবান হয় রাষ্ট্রও।
ব্যবসায়ি শ্রেণী শুধু নিজেদের পক্ষে বাজেট হলে বলেন ভাল, বিপক্ষে গেলেই গণমাধ্যমে উনাদের যাতায়াত বেড়ে যায়। আরেক শ্রেণী আমাদের রাজনীতিবিদরা যারা আমাদের রাষ্ট্রযন্ত্রের পরিচালক। অবশ্য বলে রাখা উচিত রাষ্ট্রচালনা, উন্নয়নসহ প্রত্যেক স্তরেই উনাদের অবদান অনস্বীকার্য। তারা বরাবরের মতো এবারও ‘সাবলীল বাজেট’ বলে রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রচার মাধ্যমে জোড়েশোড়ে প্রচারনা চালাচ্ছেন। আর বিরোধীরা গরীব মারার , শিল্প ধ্বংসের, কৃষি ধ্বংসের বাজেট বলে চিৎকার-চেচামেছি করছেন। কিন্তু আমি যে দলের লোক অর্থাৎ সাধারন মানুষের মতামত সম্পর্কে লিখার প্রয়োজন অনুভব করছি বলেই ঘন্টা তিনেক চেষ্টার পর সাহস করে কলম ধরছি। আমার যতটুকু প্রতিষ্ঠানিক শিক্ষা আছে তা দিয়ে বাজেট সম্বন্ধে লিখার সম্যক ধারণাও আমার নেই। এছাড়া রাষ্ট্রের সাধারণ মানুষের মতামত দেবার ক্ষমতাইবা আমায় কে দিয়েছে। তদুপরি ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের, স্বাধীন নাগরিকরাই আমাকে কলম ধরার শক্তি-সাহস যুগিয়েছেন।
এবার মূল প্রসঙ্গে আসা যাক-মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত কতৃক উত্থাপিত ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটের স্বপক্ষে আমার পূর্ণ মতামত প্রকাশ করছি। বিরোধিরা হয়তো গালি দিচ্ছেন, মূর্খটা কি বলছে ! এ বাজেট নিয়ে কত চুলছেড়া বিশ্লেষণ হবে, কোনটা থাকবে, কোনটা ঝরে পড়বে- বাংলাদেশের জ্ঞানী-গুণী, প-িত, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, প্রথিতযশা সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের আলোচনা-সমালোচনা ইত্যাদি আরও অনেক কিছুর পরেই পাশ করা হবে বাজেট। তবুও বলব বাজেটের যা-ই হোক এর পক্ষেই আমার অবস্থান। কারণ আমি আশাবাদি মানুষ। নিরাশা যদিও আমাকে বার বার পরাস্থ করে তবুও ভাল থাকার চেষ্টা করি। আমার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্বনামধন্য অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান স্যার বলতেন, উচ্চাকাঙ্খা পোষণ করো, নইলে জীবনে বড় হতে পাবে না। উঁচু তাল গাছের উপর দিয়ে ঢিল ছুড়ার চেষ্টা করো, তা ন্যুনতম কলা গাছের উপর দিয়ে যাবেই। একের পরে দুই তার পর দশক, শতক, সহস্র, লাখের পরেই কোটি। একমাত্র উচ্চাকাঙ্খাই আমাদের উন্নতির চরম শিখরে পৌছাতে সাহায্য করবে। পাব কি পাব না, হবে কি হবে না, তবুও আমি সবার তরে নিজে্ের শুধু সাধি, প্রতি নিশ্বাসে আশার ঘর বাঁধি।
লেখক : সভাপতি, জাঁগো দিরাই


