জগন্নাথপুর অফিস
বাতাসে ছড়ানো দুর্গন্ধে মিললো এক যুবকের গলিত মরদেহ। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলায়। বৃহস্পতিবার বিকেলে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মঈন ভিলার পাশে কয়েকজন শ্রমিক গাছ কাটার কাজ করছিলেন বুধবার বিকেলে। এসময় বাতাসে দুর্গদ্ধ ছড়াচ্ছিল। শ্রমিকরা দুর্গদ্ধ পেয়ে ‘মঈন ভিলার দিকে’ এগিয়ে যান। এসময় তাঁরা নির্জন বাড়িতে লোকজনকে দেখতে না পেয়ে এলাকার লোকজনকে জানান। মুহূর্তের মধ্যে এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে লোকজন জড়ো হন ওই বাড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মঈন ভিলার একটি কক্ষ থেকে মামুন আহমদের গলিত মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, তেঘরিয়া গ্রামের মৃত মকদ্দুছ মিয়ার ছেলে মামুন বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর মা যুক্তরাজ্যে বসবাস করেন। বড় ভাই সিলেটে বসবাস করেন। প্রায় ৫ বছর আগে মামুন বিয়ে করলেও দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। তার দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে। সে মায়ের কাছেই থাকে। সপ্তাহখানিক আগে তাকে গ্রামের লোকজন দেখেছেন। ধারণা করা হচ্ছে, হৃদক্রিয়া বন্ধ হয়ে হয়তো মারা গেছে।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত মির্জা বলেন, বাড়িতে একাই থাকতে তিনি। মরদেহ কোনো ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া কোন অভিযোগ না থাকায় স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
- বিভিন্ন উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন
- চলন্ত অটোরিকশায় আগুন, রক্ষা পেলে যাত্রীরা


