শান্তিগঞ্জ অফিস
পবিত্র মাহে রমজান উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বাতিঘর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আনন্দ আশ্রমে ইউনিয়নের হতদরিদ্র দিনমজুর ৫শত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর পূর্বে বাতিঘর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুরাদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছালিক আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য সৌদি প্রবাসী জসীম উদ্দিন শামীম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ইউপি সদস্য শাহজাহান, গোলাম কিবরিয়া সুজন, সুমন মিয়া, মাসুক আলী, সহ সভাপতি এওর মিয়া, সহ সম্পাদক শ্যামল চৌধুরী সজিবুর রহমান, মাও. আক্তার হোসেন, কোষাধ্যক্ষ লেছন মিয়া, সদস্য আলী হোসেন রুবেল মিয়া, রুকন তালুকদার, নুরল খান, জব্বার মিয়া, মিঠু মিয়া, শাহীন আলম, জুয়েল আহমেদ,শাহাবুদ্দিন, আলীনুর রহমান, মনি দাশ প্রমুখ। পরে সংস্থার সদস্যরা প্রত্যেকটি গ্রামে গ্রামে হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
- দিরাইয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ছাতকে শাহজালালাল (রঃ) দারুল ক্বিরাত হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন


