বাদাঘাটে ওপেন হাউজ ডে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বাণ্যিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার পুলিশ ক্যাম্পে বুধবার দুপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধরের সভাপতিত্বে ও বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই চম্পক দামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডেতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার কানন কুমার দেবনাথ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, বাদাঘাট ডিগ্রি কলেজ অধ্যক্ষ জুনাব আলী, বাদাঘাট ইউপি আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক, নুরুল হক মাষ্টার প্রমুখ।