বাদাঘাটে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত হেযবুত তওহীদের জেলা শাখার উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরোদ্ধে সুধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সমাবেশের পর র‌্যালিটি বাদাঘাট বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে বাজার পয়েন্টে শেষ করে।
হেযবুত তওহীদের তাহিরপুর উপজেলা আমীর আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশ ও র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের আমীর শফিকুল আলম উখবাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় আমীর মোফাজ্জল হোসাইন সর্দার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ঝুমুর তালুকদার, তাহিরপুর
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল মল্লিক, তাহিরপুর উপজেলা কৃষকলীগের যগ্ম আহবায়ক জুলহাস মল্লিক, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগের যগ্ম আহবায়ক ও পোস্ট মাস্টার রফিক আহমদ মানিক প্রমুখ।
র‌্যালীতে প্রধান অতিথিসহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় আমীর মোফাজ্জল হুসাইন সর্দার, সুনামগঞ্জ জেলা শাখার সহ-আমীর দেওয়ান তাসাদ্দুক রাজা চৌধুরী ইমন,  এস আই চম্পক দাম প্রমুখ।
প্রধান অতিথি শফিকুল আলম উখবাহ বলেন, চলমান জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার নানামুখী দেশী ও বিদেশী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।  সাধারণ মানুষের ধর্মবিশ^াসকে ব্যাবহার করে একশ্রেণীর রাজনীতিবিদ ও ধর্মব্যবসায়ীরা এসকল কর্মকান্ড ঘটিয়ে চলছে। এ থেকে জাতিকে রক্ষা করতে হলে ধর্ম বিশ^াসী মানুষের ধর্মবিশ^াসকে সঠিক খাতে প্রবাহিত করতে হবে। জাগতে হবে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। প্রেস বিজ্ঞপ্তি