তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত জয়নাল আবেদিনের ছোট ভাই বাদাঘাট ইউনিয়ন বিএনপির তিন বারের সাবেক সভাপতি ফজলুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। বুধবার সকালে বার্ধক্য জনিত কারণে তিনি সোহালা গ্রামের বড়বাড়িতে ইন্তেকাল করেন,। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে, নাতি, নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ভাতিজা সাবেক ইউপি চেয়াম্যান রাখাব উদ্দিন জানান, নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে সোহালা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


