তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক/বার্ষিক পরিকল্পনা প্রণয়ণ ও প্রকল্প পর্যবেক্ষণ সংক্রান্ত ৬টি স্থায়ী কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ৫নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি)’র সহযোগিতায় ইউপি হলরুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বী জাহান। কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম, ইউনিয়ন আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, ইউপি সদস্য জাকির হোসেন প্রমুখ।


