সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দ.) ইউনিয়নে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই শুরু হয়েছে। এই ইউনিয়নে কোন বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী না থাকায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পাটির চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীই নির্বাচনী মাঠ গরম করে তোলেছেন।
আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি নির্বাচনে এই প্রথম নেমেছেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছিলেন। পরে তিনি মনোনয়ন প্রত্যাহার করে দলীয় নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়েছেন। ফলে আব্দুল গণির নির্বাচনী মাঠ অনেকটা অনুকূলে চলে আসে।
অপর দিকে বিএনপির ধানের শীষ এর দলীয় মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান অ্যাড. ছবাব মিয়ার দলীয় কোন বিদ্রোহী প্রার্থী না থাকায় তিনি সুবিধাজনক অবস্থানে আছেন। সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিছবাহ এর প্রিয়ভাজন জাতীয় পাটির মনোনীত প্রার্থী এরশাদ মিয়া এই প্রথমবারের মত নির্বাচনে নেমে আলোড়ন সৃষ্টি করেছেন। এরশাদ মিয়ার পাশ্ববর্র্তী গ্রামের খেলাফত মজলিশের দলীয় প্রার্থী মাও. আমিন উদ্দিন ভূইয়া মঙ্গলবার নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন ফলে নির্বাচনী মাঠ আরো অনুকুলে চলে আসে। বর্তমানে ৩ দলের ৩ জন প্রার্থী থাকায় দলের নেতা কর্মীরা আরো সক্রিয় হয়ে মাঠে কাজ করছেন। প্রার্থীদের পক্ষের লোকজনকে বিভিন্ন গ্রামে গ্রামে ভোট চেয়ে বেড়াতে দেখা যায়। এলাকার হাট- বাজার, রাস্তার মোড়ে চায়ের দোকানে প্রার্থীদের পক্ষে বিপক্ষে হিসাব নিকাশে ব্যস্ত অনেকেই। প্রতিদিন বিকাল বেলায় প্রার্থীদের নির্বাচনী অফিসে ভোটার ও সমর্থকদের ভীড় জমাতে দেখা যায়।
আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুল গণি বুধবার ইকরআটিয়া, নোয়াগাঁও, বসন্তপুর ও পুরানগাঁও গ্রামে সকাল থেকে সন্ধা পর্যন্ত গণসংযোগ করেছেন। জাপা প্রার্থী এরশাদ মিয়া বুধবার সকাল থেকে সন্ধা পর্যন্ত শ্রীধরপুর, সুনাপুর, ব্রজনাথপুর ও পার্শ্ববর্তী গ্রামসমূহের দলীয় কর্মীদের সাথে নিয়ে গণসংযোগে নিয়োজিত ছিলেন।
বিএনপির দলীয় প্রার্থী অ্যাড. ছবাব মিয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে সিরাজপুর, বাগগাঁও, শক্তিয়ারখলাসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করছেন।
উল্লেখ যে এবছর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাদাঘাট (দ.) ইউনিয়নে সর্ব মোট ভোটার সংখ্যা ১৪৬৭০ জন। ৬ষ্ঠ ধাপে আগামি ৪ জুন অত্র উপজেলার ৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
- হাসননগরে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- ছাতকে নিরপরাধ যুবককে গ্রেফতার ১৪ ঘণ্টা আটকের পর মুক্তি


