বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দ.) ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। শক্তিয়ারখলা বাজারে উপজেলা যুবলীগ আহবায়ক জিয়াউল হক তুহিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির বাবলুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সবুজ কান্তি দাশ, নূরুল ইসলাম বজলু, অ্যাড.আজাদুল ইসলাম রতন, অ্যাড রনক আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ, খালেদ মাহমুদ তালুকদার, বাদাঘাট (দ.) যুবলীগের সাবেক সভাপতি সামছুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম, হাবিবুল্লাহ। সম্মেলনে শফিকুল ইসলামকে সভাপতি, মো. হাবিবুল্লাকে সাধারণ সম্পাদক ও আব্দুর মান্নানকে সাংঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
- যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
- জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট- সেমিফাইনালে দিরাই ও জগন্নাথপুর উপজেলা


