বান্দও ফুলিশ লইয়া আইন পাউবো’র অফিসাররা

টিপু সুলতান, দিরাই
আল্লায় টিকাইবো, না টিকলে বাইচ্চা-খাইচ্চা কিলাখান ফালমু- দিরাই উপজেলার বরাম হাওরপারের কাদিরপুর গ্রামের প্রান্তিক কৃষক ফজর মিয়া হাওররক্ষা বাঁধ নিয়ে এমন মন্তব্য করে বলেন,‘আবুল মেম্বারের লাখান হখল মেম্বারা বান বানলে আওরের ধান লইয়া আমরার অত চিন্তা আছিল না।
হাওরপারের কৃষকরা বললেন, চেয়ারম্যান-মেম্বারসাবরা মনে খরছিলা ইবার ফানি আইতনায়। মাইনসেরে দেখাইবার লাগি মাঝে মাঝে কিছু খাম খইরা ফানি উন্নয়নের অফিসাররারে লইয়া বান্দের টেখা বাইট্যা নিতাগি। অখন আখতা  উজানের ফানি আইয়া গাঙ্গ ভরি গেছে। ফাইন্যে টেলা দেওনে অসময়ে তারার ঘুম ভাঙ্গছে।  ফুলিশ লইয়া বান্দ আওন লাগে।
বোয়ালিয়া বাঁধে মাটি কাটার শ্রমিক ফরহাদ মিয়া বলেন,‘বানটা আরও আগে বানলে বালা অইলনে। আগে আমরা ৪/৫ জনে খাম খরছি। অখন ফানি আওনে বেটিন-বেটাইন মিইল্যা ১৫ জনে খাম খররাম।’
শাল্লা উপজেলার খলা পাড়া গ্রামের অধীর অধীর রঞ্জন দাস বলেন,‘গত কয়দিন আগে এখবার খাম খরছিলাম। অখন ৫০০ টেখা রোজে ৩ দিন ধইরা খাম খররাম।’
ইউপি সদস্য আব্দুস ছালাম বলেন, সড়কে ফুলের উফর বায়দি  গাড়ি ছালাইলে যেলাখান টুল দেওন লাগে, ফানি উন্নয়ন বোর্ডের খাম খরলে ইলাখান ঘাটে ঘাটে টেখা দেওন লাগে।
পৌর মেয়র মোশাররফ মিয়া বলেন,‘খেজাউড়ার কুরুং, নোয়া খাল ও বোয়ালিয়া বাঁধের অবস্থা খুবই খারাপ। এর মধ্যে নোয়া খাল বাঁধের নীচ দিয়ে চুইয়ে হাওরে পানি ঢুকতাছে। এটা বাঁধের জন্য খুবই বিপদজনক।’ তিনি  ফসল না উঠা পর্যন্ত  পাউবো’র প্রকৌশলী ও পিআইসিকে সার্বক্ষনিক প্রতিটি বাঁধে অবস্থান করার জন্য কঠোর হুশিয়ারী দেন।
দুর্যোগকালীন মূহূর্তে বাঁধের জন্য যে সব সরঞ্জামাদির প্রয়োজন সেগুলো তাৎক্ষণিক সরবরাহ করার জন্য পাউবো’র প্রকৌশলীদের নির্দেশনার কথা উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন,‘প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষায় মসজিদে মসজিদে দোয়া এবং মন্দিরে প্রার্থনা করা হচ্ছে।   
যারা বাঁধের কাছাকাছি অবস্থান করছেন, তারা যেন বাঁধ রক্ষায় এগিয়ে আসেন। এবং অতিদ্রুত জমির পাকা ধান কেটে নেন।
প্রসঙ্গত রবিবার বিকেলে বরাম হাওরের বোয়ালিয়া বাঁধ পরিদর্শন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, পৌর মেয়র মোশাররফ মিয়া। এসময় পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমান, এসও মাহমুদুল করিম ও পিআইসির সভাপতি আমিনুল ইসলাম মিন্টু  উপস্থিত ছিলেন।