Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
বারটানের খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

বারটানের খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের তিনদিন ব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। ২৯ থেকে ৩১ মে পর্যন্ত প্রশিক্ষণে কৃষাক- কৃষাণী, বিভিন্ন সরকারি- বেসরকারি শ্রেণি পেশার লোকজনকে নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বারটান সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক বললেন, আমরা একদিকে গবেষণা করবো, অন্যদিকে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করি। সেখানে খাদ্য ভিত্তিক পুষ্টি বা ফলিত ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ দিয়েছি। এই প্রশিক্ষণ প্রতিটি মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত। গেল ৩ দিন আমরা দু’টি ব্যাচকে প্রশিক্ষণ দিয়েছি। এক ব্যাচে কৃষক-কৃষাণী রয়েছেন ৩০ জন যাদেরকে আমরা সরাসরি মাঠ থেকে নিয়ে এসেছি। কিভাবে তারা পারিপারিক ভাবে নিজেদের পুষ্টি নিশ্চিত করতে পারবে সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে তাদের। এছাড়াও সরকারি ও বেসরকারি খাতে যারা সরাসরি মানুষের মাঠ পর্যায়ে কাজ করছেন তাদেরকেও এই ৩দিন প্রশিক্ষণ দিয়েছি আমরা।
৩ দিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।