বারুণী স্নান ও শাহ্ আরেফিনের (রঃ) ওরস- সড়ক ভোগান্তির আশংকা এবারও

বিশেষ প্রতিনিধি
‘কিয়ের বেটা তালিকা-টালিকা, রাইত-আর কাইল সকাল থাকি যে সময় যাওয়ার উলি (যাওয়ার তাড়া হুড়ো) লাগবো দেখবে নে, কেমনে দুই’শ থাকি চাইর’শ লই, পুলিশরেও দেখবেনে কিলা রাজি করাই’। শুক্রবার বিকাল ৩ টায় সুনামগঞ্জ আব্দুজ জহুর সেতু’র মুখে দাঁড়িয়ে দুই মোটর সাইকেল চালক এভাবেই নিজেদের মধ্যে কথা বলছিলেন। এই দুই জনের কথোপকথন শুনে নাম জিজ্ঞেস করতেই সরে গেলেন দুই চালক। বললো- ‘আপনি সাংবাদিক না ভাই, ই-সময় আমরা কয়টা টেকা রোজগারের সুযোগ পাই, আমরার কথা লেক্কইন না ভাই’। জানা গেল এরা দুজনই বিশ্বম্ভরপুরের মোটর সাইকেল চালক। একজনের নাম শফিক, অপর চালকের নাম করিম।’ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের অদ্বৈত জন্মধামের পাশে যাদুকাটায়         
গঙ্গা¯স্নান ও এর দুই কিলোটার দূরে শাহ্ আরেফিন (র.) ওরসকে ঘিরে প্রতিবছরই বাড়তি ভাড়াসহ নানা ভোগান্তি পোহাতে হয় পূন্যার্থী ও ওরসের যাত্রীদের। এবারই এই ভোগান্তি ঠেকাতে পুলিশের ১২ টি চেক পোস্ট করা হয়েছে। তবুও ফন্দি আঁটছে কিছু অসৎ যানবাহনের চালক।
‘চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে যাদুকাটায় ¯œান করলে সব পাপ মোচন হয়’- এজন্য প্রতিবছরই দেশের বিভিন্ন এলাকা থেকে এই তিথিতে লাখ মানুষ আসেন জাদুকাটা বা পণতীর্থে ¯œান সারতে। এ নদীতে ¯œান করাকে অনেকে গঙ্গা ¯œানের সমতূল্য মনে করেন। শনিবার রাত ১১ টা ৩৯ মিনিট ১১ সেকেন্ড থেকে রোববার সকাল ১১ টা ১৩ মিনিট ৫১ সেকেন্ড পর্যন্ত চলবে পূন্য¯œান । আবার রোববার সকাল থেকে গঙ্গা¯œান ঘাট (অদ্বৈত জন্মধাম) থেকে ২ কিলোমিটার দূরের শাহ্ আরেফিন (র.) মাজারে ওরস শুরু হবে। ঐ ওরস উপলক্ষেও বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ যাচ্ছেন তাহিরপুর সীমান্তের লাউড়েরগড়ে। গঙ্গা¯œান ও ওরসের যাত্রীদের একই পথ হওয়ায় প্রতিবছরই যাত্রীরা চাঁদাবাজী, বাড়তি ভাড়া আদায়সহ নানা হয়রানির শিকার হন। এবার আগে থেকেই ভাড়া নির্ধারণ এবং পথে পথে নিরাপত্তা বাড়ানোয় শুক্রবার বিকাল পর্যন্ত যাত্রীরা কিছু স্বস্তি পেলেও অনেক পূন্যার্থী রাতে কী হবে এবং আজ শনিবার কী হবে, এই নিয়ে দুশ্চিন্তায় ছিলেন।
অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্টদের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে এবং পথে পথে ভাড়া নির্ধারণের সাইনবোর্ড টানানো হয়েছে- পনাতীর্থ বারুনী মেলা ও শাহ আরেফিন (র:) ওরস উপলক্ষে সুনামগঞ্জের আব্দুজ জহুর সেতু থেকে মোটর সাইকেল ভাড়া জনপ্রতি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একটি মোটর সাইকেল দুই জনের বেশী যাত্রী বহন করতে পারবে না। এছাড়াও একই স্থান থেকে লেগুনা ও সিএনজি ভাড়া জনপ্রতি ১৫০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
সিলেটের তীর্থযাত্রী মলয় পুরকায়স্থ বললেন,‘শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যেভাবে শৃঙ্খলা ছিল, এভাবে থাকলে সমস্যা হবার কথা নয়।’
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন,‘গঙ্গা¯œান ও ওরসের যাত্রীদের ভোগান্তি কমাতে আব্দুজ জহুর সেতু থেকে ভেতরের দিকে সকল বড় যানবাহনের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু মাইক্রোবাস, লেগুনা, মোটর সাইকেল, সিএনজি অটো রিক্সা চলবে।  পূন্যার্থী ও ওরস যাত্রীরা বড় গাড়ী নিয়ে আসলে রাখতে হবে ওয়েজখালি বিসিক মাঠে। পুলিশের চেক পোস্ট রয়েছে আব্দুজ জহুর সেতু, কুতুবপুর পয়েন্ট, চালবন্দ, পলাশ বাজার, কারেন্টের বাজার, ধনপুর বাজার, তরঙ্গিয়া, আনন্দবাজার ক্রসিং এবং ধনপুর ও চিনাকান্দির সংযোগস্থলে। এছাড়া ৮০ জনের মতো পুলিশ অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় কাজ করবেন। দিনে ও রাতে দুই শিফটে পুলিশ ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে। দায়িত্বপ্রাপ্তরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কী-না এজন্য মোবাইল টিমও কাজ করবে।’
প্রসঙ্গত. গত বছর যাদুকাটার বারুণি ¯œানে পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন যানজট এবং সড়ক অব্যবস্থাপনার জন্য অদ্বৈত ধামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েও কিছুদূর গিয়ে আবার সুনামগঞ্জে ফিরে আসতে হয়েছিল তাঁকে।