বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ ও সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের মধ্যে ২০১৬-২০১৭ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার দুপুর ১২.০০ টায় সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ২০১৬-২০১৭ অর্থ বছরের এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
বুধবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের সহকারী কমিশনার মনিরুল হাসান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। এ সময় সিলেট বিভাগের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিলেট বিভাগের সকল জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি