জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বার্ষিক কাউন্সিল সফলের লক্ষে দেশব্যাপী সাংগঠনিক সফরের অংশ জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সকাল ১০টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাও. আব্দুর রব
ইউসুফী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহ সভাপতি মাও. জুনাইদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাও. তাফাজ্জুল হক আজিজ প্রমুখ।
জেলা জমিয়ত সভাপতি মাও. শায়খ আব্দুল বছিরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা জমিয়ত সেক্রেটারি মাও. আনোয়ারুল ইসলাম।
জেলা সহসেক্রেটারি (ভাইস চেয়ারম্যান) মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা সহসেক্রেটারি মাও. আলীনুর, জমিয়ত নেতা মাও. এমদাদুলহক জগন্নাথপুর উপজেলা সেক্রেটারি মাও. শায়খ আব্দুল হাফিজ, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাও. আব্দুর রকিব, সদর উপজেলা সেক্রেটারি মাও. রুকন উদ্দীন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সেক্রেটারি মাও. আব্দুল্লাহ, দোয়ারাবাজার উপজেলা সেক্রেটারি মাও. শফিকুল ইসলাম, দিরাই উপজেলা সহসেক্রেটারি মাও. ইলিয়াছ আহমদ ও মাও. জুবায়ের খান মাফিক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহ সভাপতি মাও. আফসার উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মাও. হাম্মাদ আহমদ গাজিনগরী, সাংগঠনিক সম্পাদক মাও. মুশতাক আহমদ গাজিনগরী, মাও. শায়খ আব্দুল ওয়াহহাব, মাও. আনোয়ার পাশা, মাও. রফিক আহমদ, হাফিজ রুহুল আমিন, জেলা যুব জমিয়ত সভাপতি মাও. আখতারুজ্জান, মাওলানা খলিলুর রহমান ও ছাত্রনেতা হাফিজ তাহা হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


