স্টাফ রিপোর্টার
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মতবিনিময় সভায় বার বার জোরালো হাত তালি পড়েছিল। সভার শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক সারির বক্তার বক্তব্য থেকে শুরু করে রাষ্ট্রপতির বক্তব্যের সময়ও জোরে জোরে হাত তালি দেন উপস্থিত অনেকেই। এমনকি সভা মঞ্চে উপস্থিত সংসদ সদস্যগণও অনেক সময় হাততালি দিয়েছেন।
তবে সবচেয়ে বেশী হাত তালি পড়েছে ফসল রক্ষা বাঁধ নিয়ে দুর্নীতিবাজ পাউবোর কর্মকর্তা, পিআইসি ও
ঠিকাদারের শাস্তির দাবি, বাঁধ নির্মাণে সেনাবাহিনীর তত্বাবধান, ওএমএস ডিলার বৃদ্ধি, পাউবোর উপর আস্থা হারানোসহ রাষ্ট্রপতির নানা রসালো মন্তব্যের সময়।


